১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে: আনোয়ার হোসেন খোকন মালদ্বীপে কর্মী সমাবেশে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান সখিপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা – প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নগরকান্দার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চট্টগ্রামে অবৈধ পার্কিং-দখলে ব্যাহত সড়ক সম্প্রসারণের সুফল শাপলাপুর জেএমঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮ কুখ্যাত সন্ত্রাসী
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে: আনোয়ার হোসেন খোকন মালদ্বীপে কর্মী সমাবেশে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো. আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি >>> প্রবাসী বাংলাদেশিদের অধিকার, মর্যাদা ও ন্যায্য স্বার্থ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সোচ্চার থাকবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর সেই দাবিতে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও প্রবাসীদের পাশে থাকবে।তিনি বলেন, প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংহত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।বুধবার (১৫ জুলাই) মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিং অডিটোরিয়ামে মালদ্বীপ বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন,সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহসভাপতি মো. হোসেন সুমন, মো. সহ আলম, মো. ফারুক হোসেন, মো. এরশাদ মেল্লা, মো. আলমগীর মজুমদার, মো. বাবুল হোসেন, মো. আলতাফ হোসাইন ও মো. মুক্তার হোসেন। এছাড়া কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসান কালাম ও সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম উপ প্রচার সম্পাদক মোঃ পিয়াস মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুম মুন্না সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান ও প্রবাসী পেশাজীবি মোঃ আবু আহম্মেদ সেলিম মিয়া প্রমুখ।মালদ্বীপ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহসভাপতি ও সাংবাদিক ইমরান হোসেন তালুকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রবিউল আলম।বক্তারা বলেন, প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তারা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার ও কল্যাণে দলীয়ভাবে আরও কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন।সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।সমাবেশ শেষে দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সুখ, নিরাপত্তা ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম
সখিপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা – প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ
সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
নগরকান্দার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
চট্টগ্রামে অবৈধ পার্কিং-দখলে ব্যাহত সড়ক সম্প্রসারণের সুফল
শাপলাপুর জেএমঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি

You cannot copy content of this page