১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশ তাঁত বোর্ডের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন করলেন নজরুল ইসলাম আজাদ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ দ্বিতীয় দিনেও ভারী বৃষ্টি ও ভরাট খালই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারন : ত্রাণমন্ত্রী পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী “ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ও বাংলা QR ট্রানজাকশন ক্যাম্পেইন” শুরু পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার বন্যার্তেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন বন্যাদুর্গতদের পাশে ১০ পদাতিক ডিভিশন: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বন্যাদুর্গতদের পুনর্বাসনের আশ্বাস -ত্রাণ মন্ত্রী সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে মুজিব চেয়ারম্যানের ত্রাণ বিতরণ সাতকানিয়ায় বন্যার ক্ষত ১২৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ দ্বিতীয় দিনেও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আজ ১৫ জুলাই(বুধবার) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় তারা এ কর্মসূচি শুরু করেন।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন করলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে তারা এখন এক দফা দাবিতে—শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা।সরেজমিনে দেখা যায়, বেলা পৌনে তিনটার দিকে ২ নম্বর গেট মোড়ে পরীক্ষার্থীরা সড়কের মাঝখানে অবস্থান নেন। যদিও তারা পুরো সড়ক অবরোধ করেননি, তবে কর্মসূচির কারণে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। এ সময় তারা ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে, শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।এক পরীক্ষার্থী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ছয় দফা দাবি জানিয়েছিলাম। কিন্তু দাবি মেনে নেওয়ার পরিবর্তে আমাদের সঙ্গে উল্টো আচরণ করা হয়েছে। এখন আমাদের একমাত্র দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ।”এর আগে মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দফায় প্রায় সাড়ে চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। একপর্যায়ে তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি গেট খুলে সড়কে ফেলে দেন। এতে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মসূচি শেষ হয়।চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবারই পরীক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—প্রশ্নপত্রের মান নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ প্রশ্ন প্রণয়নকারীদের জবাবদিহির আওতায় আনা, উত্তরপত্র ন্যায্যভাবে মূল্যায়ন, দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং নতুন পরীক্ষার রুটিন প্রণয়ন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বাংলাদেশ তাঁত বোর্ডের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন করলেন নজরুল ইসলাম আজাদ
ভারী বৃষ্টি ও ভরাট খালই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারন : ত্রাণমন্ত্রী
পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী “ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ও বাংলা QR ট্রানজাকশন ক্যাম্পেইন” শুরু
পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার বন্যার্তেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন
বন্যাদুর্গতদের পাশে ১০ পদাতিক ডিভিশন: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
বন্যাদুর্গতদের পুনর্বাসনের আশ্বাস -ত্রাণ মন্ত্রী
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে মুজিব চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

You cannot copy content of this page