১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ভারী বৃষ্টি ও ভরাট খালই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারন : ত্রাণমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ এবং চট্টগ্রাম নগরীর নালা-নর্দমা ও খাল ভরাট হয়ে যাওয়াই এবারের ভয়াবহ জলাবদ্ধতার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হালিশহর এবং বাঁশখালী উপজেলার দুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বন্যাকবলিত ও পানিবন্দী মানুষের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন।পরিদর্শনকালে ত্রাণমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি দুর্গত এলাকার পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন। আমি পরিদর্শন শেষে ফিরে গিয়ে তাঁকে বিস্তারিত অবহিত করব। এরপর প্রয়োজনীয় জনকল্যাণমূলক কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বিএনপির সরকার। জনগণের কাছে আমাদের জবাবদিহিতা ও দায়বদ্ধতা রয়েছে। মানুষের দুর্দশার সময়ে সরকার কখনোই নিষ্ক্রিয় থাকবে না। আমরা সবসময় দুর্গত মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।দুর্যোগ মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে আসাদুল হাবিব দুলু জানান, চলতি বছর দেশজুড়ে ৪০ লাখ পরিবারকে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পাশাপাশি বন্যা ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page