১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বন্যাদুর্গতদের পাশে ১০ পদাতিক ডিভিশন: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম >>> অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজারের সাতকানিয়া উপজেলায় বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। বন্যাকবলিত এলাকার পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পেইনে সেনাবাহিনীর অভিজ্ঞ পাঁচজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি টিম আট শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। ক্যাম্পে মোট ৮৫০ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে।বন্যাদুর্গত এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা সেবার পাশাপাশি এক হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এক হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। পানিবন্দি অবস্থায় অনেক মানুষ পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষা ও জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা জানান, এমন দুর্যোগের মুহূর্তে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ায় তারা বড় ধরনের স্বস্তি পেয়েছেন।১০ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনকল্যাণমূলক এই মেডিকেল ক্যাম্পেইন কক্সবাজার জেলার অন্যান্য বন্যাকবলিত উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে পরিচালনা করা হবে। দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে সেনাবাহিনী সবসময় মানবিক সহায়তা ও উদ্ধারকাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগ বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে এবং পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page