১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের হাতে গ্রেফতার একাধিক মামলার তিন আসামী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> ফরিদপুরের চরভদ্রাসনে ইয়াবা সেবনরত অবস্থায় একাধিক মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১টায় উপজেলার গাজিরটেক ইউনিয়নের সিকদার ডাংঙ্গী এলাকার আলম শেখের বিল্ডিংয়ের ভেতরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— ১। ইমরান বেপারী (২৫), পিতা: খলিল বেপারী ২। রনি মৃধা (২৫), পিতা: আবুল মৃধা এবং ৩। আকমাল বেপারী (২৫), পিতা: মোতাহার বেপারী। তারা সবাই উপজেলার বেপারী ডাংঙ্গী গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানা পুলিশের একটি দল নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। পুলিশ গ্রেফতার তিনজনের বিরুদ্ধে পূর্ব থেকে একাধিক মামলা রয়েছে, যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।পুলিশ সূত্রে আরও জানা যায় আসামিগণ এলাকায় ত্রাস সৃষ্টি করিয়া সন্ত্রাসী, চাঁদাবাজি, মারামারি, মাদক ব্যবসা সকল কিছু ঘটিয়েছে। তাদের একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে, এমন কোন অপরাধমূলক কার্যক্রম নাই যে তারা করেনা, এলাকাতে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে। তাদের ভয়ে থানায় কেউ অভিযোগ দিতে আসে না, এবং তাদের ভয়ে কেউ সাক্ষী দিতে চায় না বলে জনশ্রুতি রয়েছে।এছাড়া উক্ত আসামিদের পিসিপিআর (PCPR) এ জানা যায় ১। ইমরান বেপারীর নামে ৮ টি মামলা ২। রনি মৃধার নামে ৫ টি মামলা ও ৩। আকমাল বেপারীর নামে ৪ টি মামলা রয়েছে।চরভদ্রাসন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফর আলী (আইজিপি ব্যাজ প্রাপ্ত) বলেন আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।জানা যায়, নবাগত (ওসি) সফর আলী গত সপ্তাহে যোগদানের পরে এই অভিযান ছাড়াও আরো দুটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন।এদিকে স্থানীয় জনসাধারণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতারের পর অনেক অভিযুক্ত আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ বিষয়ে অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page