১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> সম্পত্তি বিরোধে ‘ সহোদর ভাইয়ের পরিকল্পনায়’ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত চট্টগ্রামের মধ্যেই হাটহাজারীতে গুলি ও কুপিয়ে মো. নুরুল আজিম (৪২) নামে এক দর্জি শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ জুলাই(শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে পুলিশ বলছে, মাছ ধরা নিয়ে বিরোধের জেরেও ঘটনার সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে নুরুল আজিম মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি বিলে মাছ ধরতে গেলে একদল সশস্ত্র দুর্বৃত্ত পুর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তার পায়ে গুলি করে, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ দুপুর ১২ টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের স্বজনদের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই আলী আকবর স্থানীয় সন্ত্রাসী দিদারুল আলমকে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাদের দাবি, নিহত ব্যক্তি আগে থেকেই নিজের জীবনের শঙ্কার কথা পরিবারকে জানিয়েছিলেন।হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় গড়দুয়ারা এলাকা থেকে নিহতের বড় ভাই আলী আকবরকে গ্রেপ্তার করে। মামলার প্রধান অভিযুক্ত দিদারুল আলমসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, দিদারুলের বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসের একাধিক মামলা রয়েছে।স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সৈয়দ মিয়া বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, দিদারুল আলমের নেতৃত্বে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, সকালে মাছ ধরা নিয়ে বিরোধের একপর্যায়ে নুরুল আজিমকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। পরিবারের সদস্যরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের বড় ভাইকে দায়ী করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page