১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা মহিলা দলের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ জুলাই) বিকেলে চাটখিল ‘সেন্টার পয়েন্ট’ ভবনে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানাজ পারভীনের সভাপতিত্বে এবং চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা-র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদিকা টুম্পা ইসলাম, যুগ্ম সম্পাদিকা ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ, সদস্য সচিব জি এস ফরিদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক, সাবেক সভাপতি দেওয়ান শামসুল আরেফিন শামিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ উন নবী বাবু, আলেয়া বেগম, জান্নাতুল ফেরদাউস রিমু, রিংকি আক্তার, কামরুন নাহার প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের সাংগঠনিক ও রাজনৈতিক গুরুত্ব অনুধাবন করেই মহিলা দল গঠন করেছিলেন। মহিলা দল বিএনপির একটি অত্যন্ত শক্তিশালী অংশ। দল শক্তিশালী না হলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাই দল ও সংগঠনকে সবার আগে প্রাধান্য দিতে হবে, দলের চেয়ে কোনো ব্যক্তি বা পদ বড় হতে পারে না।”তিনি তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির তাগিদ দিয়ে বলেন, “আমরা শীঘ্রই চাটখিলের ঘরে ঘরে যাবো এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ অভিযান শুরু করবো। একই সাথে চাটখিল উপজেলা ও পৌরসভা মহিলা দলের একটি শক্তিশালী ‘আহ্বায়ক কমিটি’ গঠন করা হবে। তবে মনে রাখবেন, এই আহ্বায়ক কমিটি চিরদিনের জন্য নয়। কমিটিকে আগামী ২ মাসের মধ্যে (বিশেষ প্রয়োজনে সর্বোচ্চ ১ মাস বর্ধিত সময়) চাটখিলের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড পর্যায়ের সকল সাংগঠনিক কাজ ও তৃণমূল কমিটি গঠন সম্পন্ন করতে হবে। যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারে, তবে প্রেসিডেন্ট ও সেক্রেটারির মাধ্যমে সেই কমিটি ভেঙে দেওয়া হবে। দলে অলস বা নিষ্ক্রিয়দের কোনো জায়গা হবে না, যারা মাঠে কাজ করবেন তারাই পদে থাকবেন।”বিগত জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “বিগত নির্বাচনে যারা চরম ঝুঁকি নিয়ে, জীবনের পরোয়া না করে দলের জন্য মাঠপর্যায়ে প্রাণপণ কাজ করেছেন, সেই সকল সাহসী বোনদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ যারা প্রতিকূলতার কারণে সভায় আসতে পারেননি, তাদের কাছেও দলের এই বার্তা ও সিদ্ধান্ত পৌঁছে দিতে হবে। চাটখিলে মহিলা দল, বিএনপি, যুবদল ও ছাত্রদল যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামে, তবে সকল দুর্যোগ ও ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা সফল হবোই।”সভাপতির বক্তব্যে জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন বলেন, “তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করতে সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে নতুন কমিটি গঠন করা হবে। প্রথমে ওয়ার্ড কমিটি, এরপর ওয়ার্ড কমিটির ভোটে ইউনিয়ন কমিটি এবং পরবর্তীতে ইউনিয়ন কমিটির ভোটে উপজেলা মহিলা দলের কমিটি গঠিত হবে।” নির্বাচন-পরবর্তী সময়ে সর্বপ্রথম মহিলা দলের কমিটি গঠনের এই সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় তিনি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page