১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল উপজেলায় কৃষি প্রনোদনা কর্মসূচী গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আংশিক আসনের এমপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এই উপলক্ষে সকালে উপজেলা কৃষি অফিসের সামনে কর্মসূচীর উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ শুরু করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার জুনাইদ আলম, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট আবু হানিফ, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি’র আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ প্রমূখ। সভায় চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা শাহাজাহান রানা, আলাউদ্দিন ভূইয়া, বিএনপি, যুবদল ও কৃষক দলের নেতৃবৃন্দ সহ কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন গাছের প্রয়োজনীয়তার কথা উল্লেখ্য করে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচীর অংশ হিসেবে এই বছর সারাদেশে ৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। তিনি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহযোগী নেতাকর্মীদের গাছ লাগানো এবং এই বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করার অনুরোধ করেন। সভায় তিনি আরো বলেন, চাটখিলে সরকারি ধান ক্রয় সিন্ডিকেটদের কারণে প্রকৃত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ধান ক্রয়ের সিন্ডিকেট ভেঙ্গে সরাসরি কৃষকদের থেকে ধান ক্রয়ের জন্য ধান সংগ্রহকারী কর্তৃপক্ষকে জোরালো নির্দেশ দিয়েছেন। সিন্ডিকেটের মাধ্যমে স্বার্থভোগীরা যেন সুবিধা না নিতে পারে সেই ব্যবস্থা নিতে হবে।কৃষি অফিসার জুনায়েদ আলম জানান, ৮৯৭ জন কৃষক বিভিন্ন ধরনের ফলজ, বনজ ঔষধি সহ পাঁচটি চারা, পাঁচটি খুঁটি এবং ২৫ কেজি গোবর সার পাবেন এবং ৫০০ জন কৃষক আমন ধানের বীজ ও সার পাবেন। ১২০ জন কৃষক মরিচ আবাদের জন্য ১০ গ্রাম মরিচ বিজ এবং ১০ কেজি রাসায়নিক সার, ১৫০০ জন কৃষক শাকসবজি আবাদের জন্য বীজ এবং রাসায়নিক সার পাবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page