৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> ভোলা জেলার ১০ নম্বর ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও তরুণ সমাজসেবক খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত সর্বস্তরের ভেলুমিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নারী-পুরুষদের সাথে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।২ জুলাই(বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় নগরীর হালিশহর থানার ৩৮ নম্বর ওয়ার্ডস্থ শামিমা আরা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পেশায় কর্মরত কয়েকশ নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্ষীয়ান মুরব্বি শানু মাঝির সভাপতিত্বে এবং যুবনেতা রাশেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. মনির, মো. মাসুদ, মো. রাশেদ, মো. কামাল, আলাউদ্দিন ডাক্তারসহ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।বক্তারা খোকন গাজীর সততা, মানবিকতা ও গঠনমূলক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা করোনাকালীন সময়ে তার জনসেবামূলক কর্মকাণ্ড, বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকল্যাণমূলক কাজের কথা তুলে ধরে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তাকে মেম্বার হিসেবে মনোনিত করার আহ্বান জানান।সভায় উপস্থিত কয়েকশ নারী-পুরুষ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে খোকন গাজীর কাছে সমাধানের পরিকল্পনা জানতে চান। জবাবে তিনি এলাকার উন্নয়ন, জনসেবা ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলে উপস্থিতরা করতালির মাধ্যমে তার প্রতি দৃঢ় সমর্থন জানান।উল্লেখ্যঃ আসন্ন ইউপি নির্বাচনে একজন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থীর সমর্থনে আয়োজিত মত বিনিময় ও পরিচিতি সভায় ভিন্ন জেলায় অবস্থানরত একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের এত বিপুল সংখ্যক এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহন খোকন গাজীর জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতার পাশাপাশি তার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ সত্যিই প্রশংসনীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত
“দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ
চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

You cannot copy content of this page