১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পিএসসি চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেমের পদত্যাগ: নেপথ্যের কারণ ও নানা আলোচনা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা: বাদ ওয়েদারাল্ড, ফিরলেন রেনস ফৌজদারি মামলায় অভিযোগে জড়িত ব্যক্তি জনপ্রতিনিধিদের তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারহোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠির নানা শ্রেণি মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩জুলাই)খায়রাতুন্নেছা ওয়াকফ স্টট এর আয়োজনে ও হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় এবং বিশিষ্ট সমাজ সেবক আ.ফ.ম শাওনুল হক শাওনের উদ্যোগে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থা পত্র দেন। এতে ডায়াবেটিস,হাইপার টেনশনসহ বিভিন্ন রোগে আক্রান্ত সহস্রাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও পরামর্শ গ্রহন করেন।বিশেষ করে নিম্নআয়ের অসহায় মানুষজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।সচেতন নাগরিক মহল বলেন, সমাজের অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিঃসন্দেহে একটি মহৎ ও মানবিক উদ্যোগ।এমন উদ্যোগ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।এ ধরনের মানবিক কর্মকাণ্ড আরও বেশি প্রসারের জন্য দাবি জানান তারা। স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের এমপি বিলকিস ইসলাম,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের হাইপারটেনশনে এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা.জাকির হোসেন,ওই সেন্টারের সিইও আনোয়ার হোসেন,জনসংযোগ কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিন,ডা.আফিয়া আমিন আন্তুু,ডা.নোমান ইসলাম,ডা.জেবা আফিয়া,ডা. চন্দন কুমার,মানব সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরোন,সমন্বয়কারী জাহিদ হাসান সাকিব প্রমুখ।বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্যোক্তা আ.ফ.ম শাওনুল হক শাওন বলেন,সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য।যা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। আজকের ন্যায় উপজেলার ৯টি ইউনিয়নে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page