১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি >>> ঢাকার দিয়াবাড়ি থেকে চুরি হওয়া পর্যটন বোট ‘তুরাগ কিং’ অবশেষে পটুয়াখালী থেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নদী পথে দীর্ঘ ধাওয়া শেষে লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা থেকে বোটটি জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন সকালে ঢাকার দিয়াবাড়ি ল্যান্ডিং স্টেশন থেকে হঠাৎ করেই ‘তুরাগ কিং’ নামের পর্যটন বোটটি নিখোঁজ হয়। চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর বোটের মালিক ঢাকার গাবতলী নৌ-পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে নিজস্ব সূত্রের মাধ্যমে মালিকপক্ষ জানতে পারে, সন্দেহভাজন চোরচক্র বোটটি নিয়ে পটুয়াখালী জেলার নদী সীমানায় অবস্থান করছে। এই তথ্যের ওপর ভিত্তি করে মালিকপক্ষ পটুয়াখালীতে এসে কোস্ট গার্ডের কাছে বোটটি উদ্ধারে আইনি ও কৌশলগত সহায়তা চায়। অভিযোগ পাওয়ার পরপরই ১ জুলাই পটুয়াখালী কোস্ট গার্ড স্টেশনের একটি চৌকস আভিযানিক দল সদর উপজেলার লাউকাঠি নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। বিকেল ৩টার দিকে লাউকাঠি নদীতে বোটটির দেখা মেলে এবং মালিকপক্ষ দূর থেকে এটি নিশ্চিতভাবে শনাক্ত করে। কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে বোটে থাকা দুষ্কৃতিকারীরা সংকেত অমান্য করে এবং ইঞ্জিনের গতি বাড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ডের আভিযানিক দলও দমে না গিয়ে নদী পথেই স্পিডবোট নিয়ে চোরচক্রের পিছু ধাওয়া করে। দীর্ঘ রুদ্ধশ্বাস ধাওয়া শেষে বিকেল ৫টার দিকে লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা থেকে বোটটি সফলভাবে জব্দ করতে সক্ষম হন কোস্ট গার্ডের সদস্যরা। তবে কোস্ট গার্ডের একদম কাছাকাছি উপস্থিতি টের পেয়ে গ্রেফতার এড়াতে চোর চক্রের সদস্যরা বোটটি নদীর তীরে ভিড়িয়ে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত পর্যটন বোটটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের কাজ চলমান রয়েছে। সেই সাথে উপকূলীয় অঞ্চল ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় কোস্ট গার্ডের এমন কঠোর ও জনসেবামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page