১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি >>> সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গত ১৪ বছর ধরে দখলে থাকা রতন মিয়ার টিনশেড দোকান ভেঙ্গে সম্প্রতি পাকা দালান নির্মাণ করছেন হাবিব মিয়া ও তার সহোদররা।জানা যায়, তেলিয়াপাড়ায় জনৈক আব্দুল কুদ্দুসের কাছ থেকে ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় ৬ শতক জায়গা ক্রয় করেন রতন মিয়া। যার দলিল নং-১৪০৬/২০১২, ১৫৭৫/২০১৪ ইং । খতিয়ান নং: ৭৭০, দাগ নং-১৭০৭, ১৮৪৫,৮০০৪, মৌজা-জামালগঞ্জ, জেএল নং-৮৮, আরএস.৬৬।দীর্ঘ ১৪ বছর ধরে এই খরিদা ভূমি ভোগ দখল করে আসছিলেন রতন মিয়া। এমনকি ওই স্থানে একটি টিনশেড দোকান নির্মাণ করে স্থানীয় বাবুল মিয়ার কাছে ভাড়াও নিতেন চুক্তিতে। তবে সম্প্রতি ডুবাই প্রবাসী হাবিব তার সহোদর শহিবুর, হাসান মিয়া, জহুর মিয়া, আসলাম মিয়া, আব্দুর রহিম গংরা মিলে জায়গাটি তাদের দাবী করে ওই টিনশেড দোকান ভেঙ্গে জোরপূর্বক পাকা দালান নির্মাণ করছেন। জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও পেশীশক্তির বলে হাবিব গংরা জায়গাটি দখলে নিতে তরিঘরি করে পাকা দালান নির্মানে মরিয়া হয়ে উঠেছে। জায়গার মালিক রতন মিয়া বাহিরের জেলা নেত্রকোনার বাসিন্দা ও নীরিহ প্রকৃতির লোক হওয়ার সুযোগে এই দাপট দেখাচ্ছে হাবিব গংরা।
স্থানীয় বাসিন্দা ওয়াসিম জানান, দীর্ঘ ১৪ বছর ধরে এই জায়গাটির দখলে ছিলেন রতন মিয়া। যেখানে একটি টিনশেড দোকান নির্মাণ করেও ভাড়াও দিয়েছিলেন তিনি। আমরা যারা স্থানীয়রা আছি তারা এমমটাই দেখে আসছে। এখন এখানে টিনশেড ঘরটি ভেঙ্গে হাবিব গংরা পাকা দালান নির্মাণ করতেছে।রতন মিয়ার দোকানের ভাড়াটে বাবুল মিয়া জানান, আমি রতন মিয়ার কাছ থেকে দোকানটি ভাড়া এনে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। এখন এই দোকানটি ভেঙ্গে দেয়া হয়েছে। হাবিব মিয়া দাবী করছে এই জায়গা তার।
এদিকে জোর করে নয়, নিজের ক্রয় করা জায়গায় ঘর নির্মাণ করছেন বলে জানালেন অভিযুক্ত হাবিব মিয়া।
লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জ থেকে নোটিশ আসার পর আমরা নোটিশ উভয় পক্ষকে পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিত স্বাভাবিক রয়েছে রয়েছে বলে জানান জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী মিয়া।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page