১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যবসায়িদের হয়রানি ও দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ি হাজি মো সবুজ আলমের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে ব্যবসায়ি ও শ্রমিকদের মানববন্ধন পালিত হয়েছে।মঙ্গলবার (৩০ জুন ) বিকেল সাড়ে ৫ টায় বড়ছড়া ডিপো এলাকায় ব্যবসায়ি ও শ্রমিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে স্থানীয় শ্রমিক ও ব্যবসায়িদের বক্তব্যে বলেন, একটি কু-চক্রী মহলের প্ররোচণায় কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক টিভিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার এবং শ্রমিক-ব্যবসায়িদের উদ্দেশ্যমূলক হয়রানি করা হচ্ছে। ঐ কু-চক্রী মহল নিজেরাই ইজারাবিহীন শান্তিপুর বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আমতৈল গ্রামের সামন দিয়ে পুরানঘাটের ব্রীজের নদীর নিচ হয়ে একতা বাজারের সামন দিয়ে গাজিপুরের কাস্তাল,কামারকান্দি,আমবাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করছে। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো সবুজ আলমের নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গাজীপুরের একজন পেশাদার ব্যবসায়ির বালুভর্তি নৌকার ছবির সাথে চেয়ারম্যান সবুজ আলমের ছবি সংযুক্ত করে ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। হলহলিয়া গ্রামের নদী তীরবর্তী বিভিন্ন স্থানে শান্তিপুরের অবৈধ বালু স্তুপ করে রাখা হয়েছে। অবৈধ বালু জব্দ সহ আমরা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার আশুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঐ কু-চক্রী মহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাই।মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজ মিয়া,নেকবর মিয়া,নবাব মিয়া,আব্দুল কদ্দুস,মোকলেছ মিয়া,মিলন মিয়া,আজম মিয়া,নান্দু মিয়া।মানববন্ধনে উপস্থিত ছিলেন, শ্রমিক ইব্রাহিম মিয়া,নুরু মিয়া,এনামুল হক,আলমগীর,শুক্রর আলী,জীবন আহমেদ,রফিকুল ইসলাম,রাজু মিয়া,রয়েল মিয়া,রতন মিয়া,আরিফুল মিয়া প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page