১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

তামিমের ডেপুটি এই সিরিজেই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেস্ক >>>  ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডের খেলা চলছিল। হঠাৎ করেই আম্পায়ার সাকিব আল হাসানের কাছে সহ-অধিনায়কের নাম জানতে চান। উদ্দেশ্য অধিনায়ক তামিম ইকবাল মাঠের বাইরে গেলে সহ-অধিনায়ককে খুঁজে নিতে যাতে সমস্যা না হয়। সাকিব তখন দুষ্টুমি করতে থাকেন। পেছন থেকে মুশফিকুর রহিম বলেন মিরাজ সহ-অধিনায়ক। অদূরে ফিল্ডিং দেওয়া মেহেদী হাসান মিরাজকে সাকিব জিজ্ঞেস করেন, ‘মিরাজ তুমি সহ-অধিনায়ক?’ অগ্রজের প্রশ্নে লাজুক হেসে না-সূচক মাথা ঝাঁকান। ক্রিকেট বিশ্ব টিভিতে পুরো বিষয়টা দেখতে পান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। বিসিবির জন্য যেটা সত্যিই বিব্রত হওয়ার মতো একটি ঘটনা। কারণ ২০২০ সালে তামিমকে মাশরাফি বিন মুর্তজার উত্তরসূরি করা হলেও সহ-অধিনায়ক করা হয়নি কোনো সিরিজেই। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে সহ-অধিনায়ক প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, দল ঘোষণার সময় জানানো হবে। ২০১৪ সালে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করা হলে সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক হিসেবে চেয়েছিলেন। মাশরাফির চাওয়া পূরণ করেছিল বিসিবি। অথচ তামিম গত তিন বছরে কাউকে সহ-অধিনায়ক হিসেবে চাননি বলে জানা গেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে সহ-অধিনায়ক নিয়োগ দেওয়া হতে পারে। তামিমের সহকারী হতে পারেন লিটন কুমার দাস। তিন সংস্করণে নিয়মিত খেলায় লিটনকেই জাতীয় দল-সংশ্লিষ্টদের বেশি পছন্দ। এ ছাড়া তামিমের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন লিটন। ২-১ ব্যবধানে সিরিজটি জিতে ছিল বাংলাদেশ। জাতীয় দল নির্বাচকদের সঙ্গে ওয়ানডে সহ-অধিনায়ক প্রসঙ্গে জানতে চাওয়া হলে তাঁরা বলেন, ‘আমাদের মতে লিটনকে সহ-অধিনায়ক করলে ভালো হবে। ওকে করা হলে একটা ধারাবাহিকতা থাকবে। কারণ লিটন টেস্টের সহ-অধিনায়ক। এই সিরিজে টেস্ট অধিনায়কও।’টেস্ট ও টি২০ দলের সহ-অধিনায়ক হিসেবে লিটনকেই বেশি পছন্দ অধিনায়ক সাকিবের। তাঁর চাওয়া মতো টেস্টে লিটনকে সহ-অধিনায়ক করা হলেও টি২০ এশিয়া কাপ ও বিশ্বকাপে সহ-অধিনায়ক করা হয়েছিল উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। বিশ্বকাপের পর থেকে সোহান টি২০ দলে নিয়মিত নন। তাওহীদ হৃদয়, রনি তালুকদারের উত্থান, উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান অনিকের অন্তর্ভুক্তিতে টি২০ দলে সোহানের জায়গা নেই বললে চলে। তাই আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি২০ সিরিজেও নতুন সহ-অধিনায়কের নাম ঘোষণা করতে হবে বিসিবিকে। সাকিবের মতামত জানতে চাওয়া হলে তিনি যে লিটনের নাম বলবেন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ মিরাজ বা নাজমুল হোসেন শান্তর ওপর এখনই বাড়তি দায়িত্ব চাপিয়ে চাপে ফেলতে চান না অধিনায়ক। মাহমুদউল্লাহ চোটের কারণে খেলতে না পারায় নিউজিল্যান্ডে টি২০ দলের নেতৃত্বও দিয়েছেন। তবে বিসিবির পরিচালনা পর্ষদের আজকের সভায় সহ-অধিনায়ক নিয়ে আলোচনা হবে কিনা জানা নেই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক
শিবপুরের পুটিয়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান সরকারের প্রতিনিধি দল
ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ
ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার
সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১
আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা
শিবপুরে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

You cannot copy content of this page