১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

নারায়ণগঞ্জে তরুণ সাংবাদিকদের মেধা বিকাশে জমকালো কর্মশালা ও সনদ বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রতিবেদক, ইমন মিয়া >>> “তথ্য ও বিশ্লেষণের শক্তিতে গড়ি সমৃদ্ধ বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে দিনব্যাপী এক ‘উন্নয়ন সাংবাদিকতা’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) শহরের ঐতিহ্যবাহী ডাক বাংলো মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।​অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে-কলমে সাংবাদিকতার নানাদিক শিক্ষা দেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার। এ ছাড়া স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুধীজন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন।দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ শিক্ষার্থীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বুনিয়াদি নীতি, উন্নয়নমূলক সংবাদ লিখন, তথ্যের সত্যতা যাচাই এবং গভীর বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদন তৈরির কৌশল বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয়। প্রধান প্রশিক্ষক ড. আবু হানিফ খান তাঁর বক্তব্যে বলেন, “একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তথ্যের সঠিক বিশ্লেষণ ও ইতিবাচক উন্নয়ন সাংবাদিকতাই পারে সমাজ তথা রাষ্ট্রের প্রকৃত পরিবর্তন আনতে।”​দিনশেষে সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রাতিষ্ঠানিক সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি মাওলানা আব্দুল জব্বার এবং প্রধান প্রশিক্ষক ড. আবু হানিফ খানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে এই সনদ ও উপহার তুলে দেন।প্রশিক্ষণ শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থীরা জানান, বর্তমান সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও অজানা অনেক তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় তাঁরা এই কর্মশালা থেকে অত্যন্ত সহজভাবে শিখতে পেরেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এমন আয়োজন ভবিষ্যতে আরও বেশি হওয়া প্রয়োজন বলে তাঁরা আশা প্রকাশ করেন।​সমাপনী বক্তব্যের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় তরুণ সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে উৎসবমুখর পরিবেশে কর্মশালার সমাপ্তি ঘটে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page