১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক। রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা বিসিবির ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ প্রেক্ষাপট: হরমুজ নিয়ে ইরান-ওমান সমঝোতা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সহজ হবে: কাতার শাহজালাল বিমানবন্দরে ১১ বছর ধরে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রিতে জটিলতা কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু নায়ক ফারুকের জন্মদিনে স্মরণ: ববিতা ও কবরীর সঙ্গে তার জনপ্রিয় সিনেমার গানগুলো দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ ১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক
আন্তর্জাতিক:
কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি
     
             

জমি সংক্রান্ত বিরোধের জের: সাতকানিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি, গ্লোবাল টিভি ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বুধবার (২৪ জুন) রাতে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান রুবেল জানান, উত্তর ঢেমশার মাইজপাড়া এলাকায় তাঁর মায়ের মালিকানাধীন এম এস টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলার নির্মাণকাজ চলাকালে হঠাৎ করে অভিযুক্ত মো. জসিম সেখানে এসে কাজে বাধা দেন। কিছুক্ষণ পর মো. বাবুল ঘটনাস্থলে এসে নির্মাণাধীন দেয়ালের ক্ষয়ক্ষতি সাধন করেন এবং নির্মাণশ্রমিকদের লক্ষ্য করে ইট নিক্ষেপের চেষ্টা করেন।তিনি বলেন, “ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমি তাদের বলি, জমি সংক্রান্ত কোনো অভিযোগ বা দাবি থাকলে তা আইনগতভাবে থানা কিংবা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে। অযথা নির্মাণকাজে বাধা দেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক নয়। এ সময় বাবুল ক্ষিপ্ত হয়ে আমাকে উদ্দেশ্য করে বলেন, ‘তোকে মেরে ফেলবো, দুনিয়াতে রাখবো না।’ উপস্থিত লোকজনের সামনেই তিনি এ ধরনের হুমকি দেন।”রুবেল আরও জানান, তিনি অভিযুক্তদের তাদের বাবা গোলাম সোবহান মাস্টারের সঙ্গে চলমান জমি সংক্রান্ত বিরোধ আইনগত বা সামাজিকভাবে সমাধানের পরামর্শ দেন। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। তবে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ২০ মে ২০২৬ তারিখে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন করা হয়। পরবর্তীতে ২১ জুন ২০২৬ তারিখে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উভয় পক্ষকে বৈঠকে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও অভিযুক্তরা সেখানে উপস্থিত হননি।এ বিষয়ে মিজানুর রহমান রুবেল বলেন, “জমি নিয়ে বিরোধ থাকতে পারে, মামলা-মোকদ্দমা হতে পারে কিংবা আলোচনার মাধ্যমে সমাধানও হতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই কাউকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা
প্রেক্ষাপট: হরমুজ নিয়ে ইরান-ওমান সমঝোতা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সহজ হবে: কাতার
১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ -এর দাফন সম্পন্ন
সুনামগঞ্জ সদর উপজেলায় আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা
কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ

You cannot copy content of this page