১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, অধিকার সংরক্ষণ এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আজ ২৩ জুন ২০২৬ তারিখে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর মহোদয়ের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার প্রতিমন্ত্রীর হাতে স্মারকলিপিটি তুলে দেন।স্মারকলিপিতে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি কর্মী, পেশাজীবী ও উদ্যোক্তাদের দীর্ঘদিনের বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরা হয় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখিত গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে—
• বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মালদ্বীপীয় রুফিয়া (MVR) রেমিট্যান্স প্রেরণের সুবিধা বৃদ্ধি এবং মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা বা প্রতিনিধি কার্যালয় স্থাপন।
• পাসপোর্ট নবায়ন ও সংশোধন ফি মালদ্বীপীয় রুফিয়ায় গ্রহণের ব্যবস্থা চালু করা।
• বাংলাদেশি উদ্যোক্তাদের নিজ নামে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করা।
• মালদ্বীপের শ্রমবাজার পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু করা এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনা।
• শ্রমিকদের চুক্তি অনুযায়ী বেতন, সুযোগ-সুবিধা ও শ্রম অধিকার নিশ্চিত করা।
• আটক, নির্যাতিত ও বিপদগ্রস্ত প্রবাসীদের দ্রুত আইনি সহায়তা প্রদান এবং প্রয়োজনে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণ।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এসব দাবি বাস্তবায়িত হলে প্রবাসীদের জীবনমান উন্নত হবে, তাদের কর্মপরিবেশ আরও নিরাপদ হবে এবং দেশের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
এ সময় সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page