১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> বাংলাদেশ প্রেসক্লাবের ফরিদপুর জেলা শাখার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা সোমবার (২২ জুন) ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।শহরের গোয়ালচামট এলাকার নতুন বাসস্ট্যান্ড সড়কে অবস্থিত ভোজন বাড়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক স্বপন মাহমুদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শিমুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন মিয়া।আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র, সুশাসন এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং গণমানুষের প্রত্যাশা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।বক্তারা দেশের সাংবাদিক সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাগত সংহতি জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষ করে গড়ে তোলার বিষয়ে মতামত তুলে ধরেন।অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page