মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ১৪ মে ২০২৬ খ্রিঃ
তুমি আমার বুকের ভিতরে মধু
আমার অন্তরে করছো বুঝি জাদু
আমায় ছেড়ে হারিয়ে গেলে কই
আমি ভালোবাসার মঞ্চ মেলায় রই।
সেথায় অনেক দিন হলো হয়নি দেখা
আমাকে রাখলে কোন ছলনায় একা
আমায় ভুলে কোথায় তুমি গেলে চলে
হৃদয়ে থাকবে তুমি ছিলে আছো জুড়ে।
আগামী দিনে থাকবো দুজন সঙ্গী হয়ে
আমার বিশ্বাস তুমি আবার ফিরে এলে
আমায় তুমি ডাকবে কোন নতুন নামে
তোমার জন্য রাখবো হৃদয় দুয়ার খুলে।
তুমি দিবে মন বাগানে হাতে তুলে ফুল
সেই ফুলের গন্ধে আমার হবে না তো ভুল
তুমি হলে প্রেমের নদী আবার উঠবে জেগে
বুকের আগুন যাবে নিভে মনে শান্তি পাবে।
নতুন করে মন বাগানে লাল গোলাপ ফুটবে
আমার যত ভালোবাসা তোমার জন্য ছুটবে
তোমার ভালোবাসায় আমাকে জড়িয়ে নিলে
ক্ষুদ্র আমার পথচলাতে জীবন হবে ধন্য।


মন্তব্য