২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি। ৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ,চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়নে শতাধিক পরিবারের একমাত্র চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্থানীয় বাসিন্দা আহমদ ছফার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার প্রতিবাদে এবং রাস্তাটি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।রবিবার (২১ জুন) উপজেলার চরতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পানি চরতী এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।চরম দুর্ভোগে শতাধিক পরিবার মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একমাত্র সরকারি চলাচলের রাস্তার একটি অংশ জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করা হয়েছে। এর ফলে পুরো এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।বিক্ষুব্ধ এলাকাবাসী জানান: রাস্তাটি সংকুচিত হয়ে পড়ায় এলাকার কেউ অসুস্থ হলে বা কোনো জরুরি প্রয়োজনে যানবাহন প্রবেশ করতে পারছে না। এলাকায় কারও মৃত্যু হলে মরদেহ বহনের খাটিয়া নিয়ে যাতায়াত করাও এখন দুরূহ হয়ে পড়েছে।অভিযুক্ত বাড়ির নোংরা ও বর্জ্য মিশ্রিত পানি নিয়মিত রাস্তায় এসে জমছে। এতে স্থানীয় মুসল্লিদের মসজিদে যাতায়াতসহ সাধারণ পথচারীদের পোশাক অপবিত্র ও চলাচলে চরম বিঘ্ন ঘটছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা দখলের বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী এলাকাবাসী সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে এসি ল্যান্ড কার্যালয় থেকে বিষয়টি তদন্তের জন্য ১নং চরতী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে পাঠানো হয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত বাড়ির সীমানার ভেতরে প্রায় ১০ থেকে ১৩ ফুট সরকারি রাস্তা বা জায়গা রয়েছে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে আহমদ ছফার ছেলে প্রবাসী হামিদুল ইসলাম মুঠোফোনে জানান, “আমরা ২০১৬ সালে এই বাড়িটি নির্মাণ করেছি। দীর্ঘ বছর যাবত বাড়িটি যেভাবে আছে সেভাবেই রয়েছে এবং নির্মাণের সময় কেউ কোনো প্রকার আপত্তি জানায়নি। এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু লোক আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে।”ইউনিয়ন পরিষদের তদন্তে রাস্তার জায়গা দখলের সত্যতা পাওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা বিষয়টির দ্রুত ও নিরপেক্ষ সুরাহা করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page