১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে মোঃ রাজিব হোসেন নামের এক সাংবাদিককে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশ ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সৌরভ খান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩নং মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া এলাকার খলিলুর রহমান খানের ছেলে। ভুক্তভোগী সাংবাদিক মোঃ রাজিব হোসেন দৈনিক ‘স্বদেশ প্রতিদিন’ এবং ডেইলি ‘বাংলাদেশ ট্রিবিউন’-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে শনিবার (২০ জুন) পটুয়াখালী সদর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নং- ১০৫২)। ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে ভুক্তভোগী সাংবাদিক মোঃ রাজিব হোসেন বলেন, “গত ১১ জুন একটি অভিযোগের ভিত্তিতে মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া এলাকায় আমি তথ্য সংগ্রহে যাই। পরবর্তীতে স্থানীয়দের বক্তব্য নিয়ে সংবাদটি একটি স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করি। এর জেরে শনিবার (২০ জুন) সকাল ১০টা ১৯ মিনিটের দিকে অভিযুক্ত সৌরভ খান আমাকে মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেন।”তিনি আরও বলেন, “বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি শুধু সত্য ঘটনাটি তুলে ধরেছি। সত্য প্রকাশ করে যদি প্রাণের ঝুঁকি নিয়ে থাকতে হয়, তাহলে আমরা কীভাবে কাজ করব?”এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পটুয়াখালী জেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের কাজই হলো সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ ঘটনা জনগণের সামনে তুলে ধরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মী এভাবে হুমকি ও হেনস্তার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা রাজিব হোসেন ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। একই সাথে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।”সিনিয়র সাংবাদিক জলিলুর রহমান সোহেল ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন সাংবাদিকের কাজই হলো সত্য তুলে ধরা। সেই সত্য তুলে ধরে নিউজ প্রকাশ করে যদি প্রাণনাশের হুমকির শিকার হতে হয়, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।” এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, “হুমকির বিষয়ে সাংবাদিক মোঃ রাজিব হোসেন থানায় একটি অভিযোগ (জিডি) দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page