১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃনোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে ফাহিমা আক্তার রিফা (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাতে স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে বাবার পরিবার। অন্যদিকে, ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে স্বামীর পরিবার।পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ মার্চ চাটখিলের সাহাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তফদার বাড়ির মো. সালাউদ্দীনের মেয়ে ফাহিমা আক্তার রিফার সাথে প্রসাদপুর গ্রামের আমজাদ ব্যাপারীর বাড়ির মৃত কবির হোসেনের মেঝো ছেলে সৌদি প্রবাসী ফয়সাল আহমেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।কন্যার এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা মো. সালাউদ্দীন। তিনি বিচার দাবি করে বলেন, “আমার মেয়েটাকে ওরা নির্যাতন করে মেরে ফেলেছে। বিয়ের পর থেকেই তার পরিবারের লোকজন রিফার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। ঘটনার কয়েক ঘন্টা আগে ফয়সাল আমকে ফোন করে রিপাকে দ্রুত নিয়ে আসার জন্য বলে। আমি তাৎক্ষণিক রীপাকে ফোন দিলে অন্যকেউ প্রথমে তা রিসিভ করে। সেসময় রিফা আমার সাথে খুব উৎকন্ঠা নিয়ে কথা বলেছিলো। এর কিছুক্ষণ পর সেখানে গিয়ে দেখে আমার মেয়ে আর নাই।”নিহতের ফুফু পপি আক্তারও একই অভিযোগ করে বলেন, “বিয়ের পর ফয়সাল ও রিফার মধ্যে টুকটাক ঝগড়া এবং কথাকাটাকাটি চলছিল। ফয়সাল প্রায়ই রিফাকে গালাগালি করত এবং একপর্যায়ে রিফার ফোন নম্বরও ব্লক করে দেয়। তার দেবর বিরন তার স্বামী প্রবাসে যাওয়ার পর রীফার ওপর শারীরিক নির্যাতন ও অসামাজিক আবদার করতো।”তিনি আরও জানান, ফয়সাল সৌদি যাওয়রা পর রিফা বাপের বাড়িতে চলে এসেছিলেন। পরে রিফার ছোট বোনের চিকিৎসা কারানোর জন্য শুক্রবার চাটখিল উপজেলার একটি বেসরকারি হাসপাতালে যায়৷ বাড়িতে অন্যদের অনুপস্থিতিতে সুযোগে রিফার শাশুড়ী শুক্রবার সকালে তাকে স্বামীর বাড়িতে নিয়ে যায়। কয়েক ঘন্টার ব্যবধানে একই দিন বিকেলে রিফার এই মৃত্যুর খবর আসে।বাবার পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক দুর্ঘটনা বা আত্মহত্যা নয়। রিফার গলায় নখের দাগ এবং শরীরের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ বা নির্যাতন করে হত্যা করা হয়েছে।এদিকে ঘটনার বিষয়ে নিহতের দেবর আকাশ বলেন, ‘ঘটনার সময় মেঝো ভাই ফয়সালের ফোন পেয়ে আমি ভাবীর ঘরের দিকে যাই। সেখানে গিয়ে দেখি ঘরের উভয় দরজাই বন্ধ। কোনো সাড়াশব্দ না পেয়ে পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় উনাকে উদ্ধার করি। সেখানে বাড়ির আরো লোকজন উপস্থিত ছিল।”চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে যায়। সেখান গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিলো। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page