১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> আটকে থাকা আমানত ফেরত পাওয়ার দাবিতে  বন্দরনগরী চট্টগ্রামে অভূতপূর্ব বিক্ষোভ ও রোডমার্চ কর্মসূচি পালন করেছেন একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচটি বেসরকারি ব্যাংকের গ্রাহকেরা। গতকাল বুধবার দুপুরে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ–এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে শুরু হওয়া রোডমার্চটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রাহকেরা তাঁদের চরম দুর্ভোগ ও সংকটের কথা তুলে ধরেন।সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন লিখিত বক্তব্যে বলেন,বিগত দুই বছর ধরে আমরা নিজেদের হাড়ভাঙা খাটুনির উপার্জিত টাকা ব্যাংক থেকে তুলতে পারছি না। এর ফলে হাজার হাজার পরিবার আজ তীব্র মানবিক সংকটে পতিত হয়েছে। সন্তানের পড়াশোনার খরচ, বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা এবং নিত্যদিনের সংসার চালাতে গিয়ে সাধারণ মানুষ দিশাহারা। অনেকেই বাধ্য হয়ে দেনার দায়ে জর্জরিত হচ্ছেন।লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, গত ১০ এপ্রিল জারি হওয়া ‘ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ’-এ সাধারণ আমানতকারীদের স্বার্থের সঠিক প্রতিফলন ঘটেনি। উল্টো নানা বৈষম্যমূলক ও সীমাবদ্ধ নীতির কারণে গ্রাহকদের মনে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। আমানতকারীরা কোনো বাড়তি সুবিধা নয়, বরং নিজেদের জমানো টাকা ফেরত চান।উদ্ভুত পরিস্থিতি নিরসনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চার দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো:১.হেয়ার কাট’ নীতি বাতিল: গ্রাহকদের মূল আমানত কিংবা মুনাফা কেটে রাখার (হেয়ার কাট) প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে পুরো অর্থ ফেরত দিতে হবে।২.লেনদেন স্বাভাবিক করা: ভুক্তভোগী ব্যাংকগুলোর নিয়মিত লেনদেন দ্রুততম সময়ের মধ্যে সচল করতে হবে।৩. চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ: এফডিআর, ডিপিএসসহ সব ধরনের আমানতের টাকা পূর্বচুক্তি অনুযায়ী গ্রাহকদের বুঝিয়ে দিতে হবে।৪. মুনাফার হার বহাল: পূর্বে ঘোষিত এবং চুক্তিভিত্তিক মুনাফার হার কোনোভাবেই কমানো যাবে না।বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে অ্যাসোসিয়েশনের সহসভাপতি শারমিন আক্তার বলেন, ভুক্তভোগীদের মধ্যে প্রবাসী, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগী রয়েছেন। জীবনের সব সঞ্চয়, জমি বিক্রির টাকা কিংবা প্রবাসের রেমিট্যান্স নিরাপদ মনে করে ব্যাংকে রাখা হয়েছিল। কিন্তু এখন সেই টাকা ফেরত না পেয়ে সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আমরা সাধারণ নাগরিক, আমাদের কোনো রাজনৈতিক বা দলীয় শক্তি নেই। জনগণের নির্বাচিত সরকারের ওপরই আমাদের একমাত্র ভরসা। আসন্ন বাজেট ও সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তে যেন আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত এই সংকটের স্থায়ী সমাধান করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একীভূতকরণের তালিকায় থাকা এই পাঁচ ব্যাংক হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। বর্তমানে এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ গ্রাহকের ১ লাখ ৩১ হাজার কোটি টাকার আমানত আটকে রয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার এবং ‘হেয়ার কাট’ নীতি বাতিলের দাবিতে চট্টগ্রামে দীর্ঘদিন ধরেই গ্রাহকদের এই আন্দোলন চলে আসছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page