১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন। ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সালথায় প্রতিবেশীর নির্যাতন ও অপমান সইতে না পেরে বিষপানে চার সন্তানের জনকের  মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> ফরিদপুরের সালথা উপজেলা বাউশখালী গ্রামে প্রতিবেশীদের মারধর ও অপমান সইতে না পেরে বিষপানের ঘটনায় দুলু শেখ (৩৫) নামে এক ব্যক্তির  মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত দুলু শেখ বাউশখালী গ্রামের  আওলাদ শেখের ছেলে। তিনি- স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে প্রতিবেশীদের সঙ্গে দুলু শেখের পারিবারিক বিরোধের জেরে বাকবিতণ্ডা হয়।এরপর মানসিকভাবে ভেঙে পড়ে তিনি রোববার দুপুরে প্রতিবেশী রহমান শেখ,রহমান শেখের স্ত্রী জায়েদা খাতুন,হবি শেখের স্ত্রী মালা বেগম দুলু শেখের বাড়িতে এসে তাকে মারপিট করে।  রাগে ক্ষোভে অপমান সইতে না পেরে ঘাস মারা বিষ পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুরের হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন  সোমবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।নিহতের স্ত্রী শোভা খাতুন অভিযোগ করে বলেন, “শনিবার প্রতিবেশী রহমান শেখ আমাদের বাড়িতে আসেন। আমার স্বামী বাইরে কাজ থেকে বাড়িতে এসে আমাকে ও রহমান শেখকে বাড়িতে ঘরের দরজায় দেখে সে সন্দেহ করেন। এ বিষয় নিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। পরদিন আমার স্বামী ঘরে শুয়ে থাকা অবস্থায় রহমান শেখ, তার স্ত্রী জায়েদা খাতুন ও মালা বেগম দলবদ্ধভাবে আমার স্বামীকে স্যান্ডেল দিয়ে মারধর করেন। ওই ঘটনার অপমান ও ক্ষোভ সইতে না পেরে তিনি বিষ পান করেন।”অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত রহমান শেখ (৪০), তার স্ত্রী জায়েদা খাতুন (৩০) এবং মালা বেগম (৩৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাদের বক্তব্য পাওয়া যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হলেও ১৬ জুন নিহতের ছোট ভাই সুজন (২৫)বাদী হয়ে সালথা থানায় একটি  মামলা করেন।মামলা নং- ১৬ তারিখ ১৫/০৬/২০২৬ ইং সোমবার ময়নাতদন্ত শেষে দুলু শেখের মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ ম.বাবলুর রহমান খান বলেন, ” নিহতের ভাই সুজন বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছে।অভিযোগ আমলে নিয়ে  বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page