১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে খুন শিশু জখম লোহাগাড়া ভূমি অফিস টেবিলে টেবিলে ঘুষ জিম্মি সেবাপ্রার্থীরা সাদাকালো পর্দায় রঙিন ছিল মন “জীবন তরী”র মাঝি হয়ে তিন যুগ পেছনে ফিরে দেখা। গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে ডা.শফিক সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম খান সুনামগঞ্জের তাহিরপুরে ৫৪ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে মাস আল্লাহ ধবনিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ,আহত ৭০ জন। সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে মাস আল্লাহ ধবনিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ,আহত ৭০ জন।
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনায় মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করার লক্ষ্যে এক মাদকাসক্তি প্রতিরোধ ও জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বকশিরখীল এলাকায় এই সভার আয়োজন করা হয়।

‘মাদক যেখানে, প্রতিরোধ সেখানে-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হক সওদাগর। মাওলানা মোরশেদুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীরে জামায়াত, মাওলানা আবু তাহের এবং দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি,চট্টগ্রাম রহমানিয়া স্কুল এন্ড কলেজের
চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনা ইউনিয়ন শাখার সেক্রেটারি যায়েদ হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,যাদের মধ্যে শেখ আহমদ, আহমদ সৈয়দ, আব্দুল আওয়াল, নাছির ও এহলাস সহ আরও অনেকই।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, মাদকের করাল গ্রাস থেকে আমাদের তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে হলে এখনই সবাইকে একযোগে রুখে দাঁড়াতে হবে। মাদক শুধু একটি জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও গোটা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা অত্যন্ত জরুরি।” তিনি উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে তরুণদের সচেতন করার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে একসাথে আওয়াজ তোলার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন। সভায় এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও যুবসমাজ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ
আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে খুন শিশু জখম
লোহাগাড়া ভূমি অফিস টেবিলে টেবিলে ঘুষ জিম্মি সেবাপ্রার্থীরা
সাদাকালো পর্দায় রঙিন ছিল মন “জীবন তরী”র মাঝি হয়ে তিন যুগ পেছনে ফিরে দেখা।
গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে ডা.শফিক
সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম খান
সুনামগঞ্জের তাহিরপুরে ৫৪ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে মাস আল্লাহ ধবনিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ,আহত ৭০ জন।

You cannot copy content of this page