১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেওয়ানগঞ্জে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী পালিত রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় সিসিটিভি ও প্রশাসনের কড়া নজরদারি রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ ঈদগাঁওয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক ​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন। ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাতকানিয়ায় উপজেলা পর্যায়ের বিজ্ঞান মেলা শুরু।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়ায় তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১২ জুন) সসকল ১০ টার দিকে, সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনেএ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী এমপি।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। উপজেলা সহকারী কমিশনার ভূমি সামসুজ্জামান সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিজ্ঞানী ও স্থানীয় সুধীজন অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন,তথ্য ও প্রযুক্তির এই যুগে আমাদের তরুণ প্রজন্মকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী হলে চলবে না, বরং নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবক হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মতো আয়োজনগুলো শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের অন্যতম বড় মাধ্যম। এই মেলা থেকেই আগামী দিনের বড় বড় বিজ্ঞানী ও গবেষক তৈরি হবে, যারা দেশকে বিশ্বের বুকে নেতৃত্ব দেবে।”ল তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ ও একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে যে উদ্ভাবনী শক্তি রয়েছে, তা সঠিক পরিচর্যার মাধ্যমে কাজে লাগাতে হবে। মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থেকে শিক্ষার্থীদের নিয়মিত বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় সব ধরনের সহযোগিতা করা হবে। এই মেলার মূল উদ্দেশ্যই হলো শিক্ষার্থীদের পুথিগত বিদ্যার বাইরে এসে বাস্তবিক ও প্রায়োগিক বিজ্ঞান শিক্ষা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি আবিষ্কারে উৎসাহিত করা।উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন। শিক্ষার্থীরা পরিবেশ দূষণ রোধ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, স্মার্ট সিটি এবং রোবোটিক্সসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ের ওপর তৈরি করা তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলো অতিথিদের সামনে প্রদর্শন করে। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের এই সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী পালিত
রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় সিসিটিভি ও প্রশাসনের কড়া নজরদারি
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ
ঈদগাঁওয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক
​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন।

You cannot copy content of this page