১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পরিবেশবান্ধব কৃষির লক্ষ্যে ব্র্যাকের কর্মশালা ফরিদপুরের জেলা প্রশাসকের নগরকান্দায় মতবিনিময় সভা, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা পটিয়ায় বোরকা পরিহিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত ১,আহত ১,আটক১। সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত মুলাদীতে বাস আছে স্টান্ড নাই মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মা-ছেলেকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। টেকনাফ সীমান্তে ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার ২ চাটখিলে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুবদলের র‍্যালি ও সমাবেশ
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম>>> প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম দেশের প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, দেশীয় প্রযুক্তি ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা অর্জন করতে হবে।১১ জুন(বৃহস্পতিবার) চট্টগ্রামের বিভিন্ন নৌ-গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী সফরে তিনি বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম, সামুদ্রিক নিরাপত্তা প্রযুক্তি এবং জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতি ও সক্ষমতা পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ সেন্টার এবং সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।আইএফএফ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের সমুদ্রসীমায় জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ পরিচালনা করছে বলে কর্মকর্তারা তাকে অবহিত করেন। অন্যদিকে সিএনআরডিতে পরিচালিত জ্বালানি পরিশোধন প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিষয়ক গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কেও তিনি বিস্তারিত তথ্য নেন।পরে তিনি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেন। নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন বেসামরিক জাহাজের মেরামত ও নির্মাণে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করে তিনি এর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে প্রতিরক্ষা শিল্পে সিডিডিএলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটির কারিগরি দক্ষতার প্রশংসা করেন।সফরের অংশ হিসেবে তিনি বেসরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড ও ওয়েস্টার্ন মেরিন লিমিটেডও পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে চলমান প্রকল্প, বিদ্যমান সক্ষমতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনশক্তির কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং প্রতিরক্ষা খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page