১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন চন্দনাইশে কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে মৃত্যুর ঘটনায় অভিযোগ, স্বামী আটক প্রেক্ষাপট: জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের দাবি আরডিএ’র ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ: আজ মাঠে নামছে দুই দল
আন্তর্জাতিক:
তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার
     
             

টেকনাফ সীমান্তে ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ, চট্টগ্রাম >>> কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের দুই শীর্ষ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। আজ বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে টেকনাফ থানার সাবরাং ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন-মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানাধীন ভুসিডং জেলার হায়েংখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ সায়েদের ছেলে মোঃ সাজেদ (৩২) এবং দলিয়া পাড়া গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (৩৩)। তারা উভয়েই মিয়ানমারের নাগরিক এবং আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, মিয়ানমারের একটি কুখ্যাত মাদক কারবারি চক্র ইয়াবার একটি বিশাল চালান নিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এই তথ্যের ভিত্তিতে গত রাত আড়াইটা থেকে সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডল পাড়া এলাকায় অবস্থান নেয় র‍্যাব।পরবর্তীতে ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ইয়াবার চালানসহ কয়েকজন মাদক কারবারিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে র‍্যাব সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মিয়ানমারের ওই দুই নাগরিককে গ্রেফতার করা হয়। তবে অন্ধকার ও ভৌগোলিক পরিস্থিতির সুযোগ নিয়ে আরও ৪-৫ জন অজ্ঞাত মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।র‍্যাব জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবার এই বড় চালানটি বাংলাদেশে নিয়ে এসেছিল। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৫ লাখ পিস। এই চালানটি স্থানীয় একটি সিন্ডিকেটের কাছে হস্তান্তরের পর কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত অঞ্চলসহ সর্বত্র গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।পলাতক বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত মিয়ানমারের দুই নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা

You cannot copy content of this page