১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা পটিয়ায় বোরকা পরিহিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত ১,আহত ১,আটক১। সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত মুলাদীতে বাস আছে স্টান্ড নাই মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মা-ছেলেকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। টেকনাফ সীমান্তে ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার ২ চাটখিলে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুবদলের র‍্যালি ও সমাবেশ হাইকোর্টের আদেশে দায়িত্ব ফিরলেন সোনাকানিয়ার ইউপি চেয়ারম্যান জসিম অসুস্থ মালদ্বীপ প্রবাসী ইউসুফ মাহমুদ এর খোঁজে হাসপাতালে হাইকমিশন টিম, মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত রাঙ্গুনিয়ায় গণধর্ষণ মামলার আসামি সাইফুল গ্রেফতার।
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

চাটখিলে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুবদলের র‍্যালি ও সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী প্রতিনিধি >>> বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চাটখিল উপজেলা ও পৌরসভা যুবদল।এ উপলক্ষে বুধবার বিকেলে চাটখিল পৌর এলাকায় একটি র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।র‍্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে এবং পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ।এ সময় আরও উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ ও গোলাম মোস্তফা ভূঁইয়া, পৌরসভা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, সাইফুল আজম,বাহার উদ্দিন, মোহাম্মদ আলী,ওমর ফারুক, তারেক আজিজ শিপন, মাহমুদুল হাসান শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ উন নবী বাবু, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, রিয়াজ খন্দকার প্রমূখ।সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় যুবদল আরও সুসংগঠিত হয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page