১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শীলতহানীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার দুই জন নগরকান্দায় বাড়ির জায়গা দখলের অভিযোগ, আদালতের ১৪৪ ধারা জারি ফরিদপুরের নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চিটাগাং চেম্বারের প্রাক্তন পরিচালক নুরুল আমিনের ইন্তেকাল, ব্যবসায়ী মহলে শোক র‍্যাবের অভিযান: সাতকানিয়ার সেলিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার বেঙ্গল স্টার পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন সংগীতশিল্পী শিমলা আক্তার উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত শিবপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

দেশীয় ফলের পুষ্টিগুণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমি ফল উৎসব-২০২৬।সোমবার (৮ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন মৌসুমি ও দেশীয় ফলের বর্ণিল সমাহারে সাজানো উৎসবটি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও অতিথিদের মুগ্ধ করে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিডিএস বিভাগের শিক্ষার্থী চন্দ্রিমা বড়ুয়া ও মিয়াদ মারজান।উৎসবে আম, কাঁঠাল, লিচু, আনারস, পেঁপেসহ নানা ধরনের দেশীয় ও মৌসুমি ফল আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য ডা. অং চালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লেনিন তালুকদার, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জেএসআই-এর ম্যানেজার ডা. সুমথ ম্রো।এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি.এ.এম. ওমর ফারুক, জিডিএস বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, প্রভাষক মো. সাহাদাত হোসেন, নাকিবুল ইসলাম চৌধুরী, কম্পিউটার সায়েন্স বিভাগের কো-অর্ডিনেটর মোহাম্মদ আমীর সাদাত, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর সোহরাব হোসেন, এইচটিএম বিভাগের কো-অর্ডিনেটর উম্মে শিয়ামী শাহতাজ, প্রভাষক স্বরাজ কুমার শর্মা, উদ্বভ কুন্ডুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।আয়োজকেরা জানান, দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে।

দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন মৌসুমি ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি দেশীয় ফলের বৈচিত্র্য, পুষ্টিমান ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে জানার সুযোগ পান।
অনুষ্ঠানের একপর্যায়ে জিডিএস বিভাগের ‘এরিয়া স্টাডিজ’ (Area Studies) কোর্সের আওতায় পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এ সময় সেরা পোস্টার উপস্থাপককে ক্রেস্ট প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।এ ছাড়া বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) ক্লাবের উদ্যোগে ফল উৎসব উপলক্ষে ক্যাম্পাসে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের আশা, এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।ফল উৎসবটি শুধু দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিই নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সামাজিক বন্ধন ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শীলতহানীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার দুই জন
নগরকান্দায় বাড়ির জায়গা দখলের অভিযোগ, আদালতের ১৪৪ ধারা জারি
ফরিদপুরের নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
চিটাগাং চেম্বারের প্রাক্তন পরিচালক নুরুল আমিনের ইন্তেকাল, ব্যবসায়ী মহলে শোক
র‍্যাবের অভিযান: সাতকানিয়ার সেলিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
বেঙ্গল স্টার পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন সংগীতশিল্পী শিমলা আক্তার
উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল

You cannot copy content of this page