১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিবেক ও মানবিকতার জাগরণ চান চট্টগ্রামের ডিসি অনলাইন জুয়ার ছোবলে বিপন্ন তরুণ সমাজ শীলতহানীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার দুই জন নগরকান্দায় বাড়ির জায়গা দখলের অভিযোগ, আদালতের ১৪৪ ধারা জারি ফরিদপুরের নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চিটাগাং চেম্বারের প্রাক্তন পরিচালক নুরুল আমিনের ইন্তেকাল, ব্যবসায়ী মহলে শোক র‍্যাবের অভিযান: সাতকানিয়ার সেলিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার বেঙ্গল স্টার পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন সংগীতশিল্পী শিমলা আক্তার উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ, অপরাজিত থেকেই বিদায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> মালদ্বীপে গোল্ডেন জুবিলী ফুটবলে লড়াই করেও ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফাইনালের আগেই বিদায় নিয়েছে।মালের জাতীয় স্টেডিয়ামে রবিবার উত্তেজনাপূর্ণ ম্যাচটি জিততে পারলেই ফাইনাল নিশ্চিত হতে পারতো মারুফুল হকের দলটির। অনেকটা পক্ষপাতপূর্ণ রেফারিং আর নিজেদের ভুলের কারণে হয়নি।পক্ষপাতীত্বের কারণে রেফারির সিদ্ধান্তে বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই অখুশি ছিল।ম্যাচের ১৩ মিনিটে মালদ্বীপের বিপক্ষে পেনাল্টি থেকে গোল হজম করে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।২২ নম্বর জার্সি পরিহিত প্রণয়ের দৃষ্টিকটু ভুলের মাশুলে পেনাল্টি থেকে গোল খেলো বাংলাদেশ। প্রতিপক্ষের ফুটবলারকে আটকাতে গিয়ে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে মালদ্বীপের এগিয়ে যেতে গোলকিপার বাধা হয়ে দাঁড়াতে পারেননি।২৫ মিনিটে বাংলাদেশের একজনকে ফেলে দিলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। খেলোয়াড়েরা আপত্তি তুললেও কাজ হয়নি। এতে গ্যালারিতে থাকা বাংলাদেশীদর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা।৫৩ মিনিটে বাংলাদেশ সমতায় ফিরে। পেনাল্টি থেকে মিরাজুল ইসলাম জোরালো শটে জাল কাঁপান।শেষ দিকে এসে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হয়। রেফারির সঙ্গে তর্কের কারণে আল আমিন দেখেন লাল কার্ড। এছাড়া শেষ মিনিটে দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পরেন। ম্যাচ প্রায় ভণ্ডুল হওয়ার অবস্থায় বাংলাদেশের বক্সে মালদ্বীপের ফুটবলাররা অযথা শারীরিক আক্রমণ করেন। এতে দুই দলের ফুটবলাররা মারামারিতে লিপ্ত হয়। গ্যালারিতে থাকা বাংলাদেশি প্রবাসীরাও এতে উত্তেজিত হয়ে পড়েন।শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজ দলকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page