১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে। সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ফটিকছড়িতে বাস-সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ: বাবা-ছেলে নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে অগ্নিসংযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টার দিকে আমতল এলাকায় বিআরটিসির (BRTC) একটি দ্রুতগতির চট্টগ্রামগামী বাস বেপরোয়া গতিতে এসে লেন পরিবর্তন করে ভুল পাশে (রং সাইড) চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেলকে বাসটি সজোরে ধাক্কা দেয়।ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী শাহজাহান ও তার ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান।দুর্ঘটনায় অটোরিকশায় থাকা বেশ কয়েকজন যাত্রী মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। তাদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিকটস্থ নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।হৃদয়বিদারক এই দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলেই ঘাতক বাসটিকে আটক করে এবং সেটিতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফটিকছড়ি হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page