১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো. আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি >>> দেশ থেকে হাজারো মাইল দূরে সাগরকন্যা মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঈদ আনন্দ ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৫ জুন (শুক্রবার) স্থানীয় সময় রাত ১০টায় মালদ্বীপের রাজধানী মালের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দল-মত নির্বিশেষে প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক ও প্রবাসী সাংবাদিক মো. আল আমিন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনার জামাতের শুভাকাঙ্ক্ষী হাফেজ মাওলানা ইসরাফিল হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সহ সভাপতি মোঃ ফারুক, আবু আহাম্মেদ সেলিম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মাসুম বিল্লাহ। পরে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন হযরত মাওলানা মো. নজরুল ইসলাম, হাফেজ মো. রিফাতুল ইসলাম এবং মদিনার জামাতের খাদেম মো. ইসমাইল হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী পেশাজীবী মো. জামাল হোসেন, মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান, মো. জানে আলম সুন্নী, মো. মোখলেছুর রহমান, কাজী তৌহিদুল ইসলাম, মো. সেলিম মিয়া, মো. সোহেলসহ প্রবাসী সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানের শেষপর্বে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি, কবরবাসীদের রুহের মাগফিরাত এবং প্রবাসীদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে এক আবেগঘন বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page