১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জিয়া (শিবপুর) প্রতিনিধি >>> নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার( ৫ জুন) সকালে শিবপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ সোসাইটির সভাপতি দৌলত হোসেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান, শিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, নুরুল আমিন রিকাবদার জাহান, সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক জিএস ও শিবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ পরিবেশ সোসাইটির উপদেষ্টা সাংবাদিক নুরুল ইসলাম নুরচান, উপদেষ্টা শামীম হাসান, উপদেষ্টা সাংবাদিক আলম খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান মাসুদ, গণমাধ্যমকর্মী নাছিম আহমেদ ইকবাল,আব্দুস সামাদ, ইয়াছিন মোল্লা, শাহজাহান মোল্লা, আবু তোয়ব মোমেন, আরব আলী, শিউলি আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক জারি গান পরিবেশন করা হয়। পরে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার শিবপুর কলেজ গেইট কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে একটি চেরি ফুলের গাছ রোপণ করেন।শেষে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবেশ সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page