৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনায় সিএমপির উদ্যোগ, চলছে সম্ভাব্যতা সমীক্ষা হাটপুকুরিয়া-ঘাটলাবাগকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী বিপুল পাটোয়ারী রাজশাহীতে সৃষ্টি সেন্ট্রাল স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনায় সিএমপির উদ্যোগ, চলছে সম্ভাব্যতা সমীক্ষা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা। যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং আইন লঙ্ঘন শনাক্তে এ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও জংশনগুলোতে সম্ভাব্যতা সমীক্ষা ও কারিগরি যাচাইয়ের কাজ শুরু হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর অধিকাংশ ট্রাফিক সিগন্যাল অকার্যকর অবস্থায় রয়েছে। ফলে ট্রাফিক পুলিশ সদস্যদের হাতের ইশারার ওপর নির্ভর করেই যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়। এর পাশাপাশি অবৈধ পার্কিং, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং অনিয়ন্ত্রিত পথচারী চলাচলের কারণে নগরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিনই কর্মঘণ্টার উল্লেখযোগ্য অংশ নষ্ট হচ্ছে নগরবাসীর।
এ পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার দিকে ঝুঁকছে সিএমপি। ঢাকায় এআই ক্যামেরা ব্যবহারের মাধ্যমে যানবাহনের চাপ বিশ্লেষণ, স্বয়ংক্রিয় সিগন্যাল নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণে ইতিবাচক ফল পাওয়ার পর একই মডেল চট্টগ্রামেও বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে।সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, “বিষয়টি বর্তমানে সমীক্ষা ও যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। সার্ভে শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”তবে নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু এআই ক্যামেরা স্থাপন করলেই যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে না। এর সঙ্গে সমন্বিত ট্রাফিক পরিকল্পনা, কার্যকর সিগন্যাল ব্যবস্থা এবং গণপরিবহন খাতের উন্নয়নও জরুরি।
নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, “কোন লেনে কী গতিতে যানবাহন চলবে, পথচারীদের জন্য কোন করিডোর থাকবে—এসব বিষয় সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করতে না পারলে আধুনিক প্রযুক্তির পূর্ণ সুফল পাওয়া যাবে না।”সংশ্লিষ্টরা আশা করছেন, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর যানজট অনেকাংশে কমবে, ট্রাফিক আইন প্রয়োগ আরও কার্যকর হবে এবং নাগরিকদের দৈনন্দিন যাতায়াতে স্বস্তি ফিরবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page