৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

oplus_142606336

আব্দুল্লাহ্ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে রাতের আঁধারে ও দিনদুপুরে অবাধে চলছে পাহাড় এবং ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার মহোৎসব। স্থানীয় পাহাড়খেকো হিসেবে পরিচিত শাহ আলম কোম্পানিসহ বেশ কয়েকজন অবৈধ ইটভাটার মালিকের এই ধ্বংসযজ্ঞে বিপন্ন হয়ে পড়েছে স্থানীয় পরিবেশ ও কৃষিব্যবস্থা। অথচ এই ভয়াবহ পরিস্থিতি দেখেও উপজেলা প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে।এই অবস্থায় পরিবেশ রক্ষা, ফসলি জমি বাঁচানো এবং অবৈধ ইটভাটা বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে ফুঁসে উঠেছে ছনখোলা এলাকার সর্বস্তরের জনসাধারণ।আজ শুক্রবার (৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম ছনখোলা এলাকায় এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শত শত ভুক্তভোগী ও স্থানীয় জনতা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।মানববন্ধনে অংশ নিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষি জমি হারানো ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন,আমাদের চোখের সামনে পাহাড় ও ফসলি জমির মাটি কেটে সাবাড় করে দেওয়া হচ্ছে। মাটি কাটার কারণে আমাদের ঐতিহ্যবাহী কৃষিকাজ আজ বিলীন হওয়ার পথে। ক্ষেত-খামারে কোনো ফসল হচ্ছে না। এভাবে চলতে থাকলে এই অঞ্চলে মানুষ না খেয়ে মরবে, পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন-দয়া করে আমাদের কৃষি জমি বাঁচান, আমাদের পাহাড় বাঁচান।মানববন্ধনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবকদের মধ্যে বক্তব্য রাখেন মুস্তফিজ, অ্যাডভোকেট নজরুল, মুক্তার আহমেদ, আক্কাস উদ্দীন এবং খালেদ হোসাইন কোখনসহ আরও অনেকেই।বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করে বলেন,মাঝেমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে অভিযান চালানো হয়, তা মূলত একটি ‘নাটকীয়’ লোকদেখানো অভিযান। অভিযানের পরপরই ইটভাটার মালিকেরা আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। মাটি কাটার এই ভয়াবহ চিত্র এবং শাহ আলম কোম্পানির তাণ্ডবের কথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে বারবার লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে। কিন্তু অজানা কারণে তিনি কোনো দৃশ্যমান বা স্থায়ী পদক্ষেপ নিচ্ছেন না। সরকারি পাহাড় এবং কৃষি জমি রক্ষা করার মূল দায়িত্ব প্রশাসনের। কিন্তু সেখানে প্রশাসনের এই রহস্যজনক নীরবতা ও পরোক্ষ সহযোগিতাতেই অপরাধীরা এতো বড় অপরাধ করার সাহস পাচ্ছে।মানববন্ধনে উপস্থিত সর্বস্তরের এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি অনতিবিলম্বে এসব অবৈধ ব্রিক ফিল্ড (ইটভাটা) বন্ধ না করে এবং পাহাড়-মাটি কাটা চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নেয়, তবে সাধারণ মানুষ নিজেদের অস্তিত্ব ও শেষ সম্বল কৃষি জমি রক্ষায় আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ভার উপজেলা প্রশাসনকে নিতে হবে।পরিবেশ ও জীবিকা রক্ষার এই আন্দোলনে ছনখোলা গ্রামের সাধারণ মানুষ এখন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page