১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ চাটখিলে জমি বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাটা ও হুমকির অভিযোগ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শায়েক আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি >>> ইসলামী ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে “শ্রেষ্ঠ ইমাম ২০২৫-২৬” প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজারের কৃতি সন্তান, শ্যামেরকোনা বড়বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ।শনিবার (২৩ মে) সিলেটে আয়োজিত এ প্রতিযোগিতায় অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের গৌরব লাভ করেন তিনি। এর আগে উপজেলা ও জেলা পর্যায়েও প্রথম স্থান অধিকার করে নিজের মেধা, যোগ্যতা ও দ্বীনি প্রজ্ঞার স্বাক্ষর রেখেছিলেন এই গুণী আলেম। সর্বশেষ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।এই অসাধারণ সাফল্যে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন মাওলানা সেলিম আহমদ। তিনি বলেন, তাঁর এ অর্জনের পেছনে মা-বাবার দোয়া, ভালোবাসা ও ত্যাগ সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।এছাড়াও তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তাঁর প্রিয় শিক্ষক জুলফিকার আলী বাবুলকে। তাঁর আন্তরিক দিকনির্দেশনা, উৎসাহ ও সহযোগিতা এই সাফল্যের পথকে আরও সুগম করেছে বলে জানান তিনি।মাওলানা সেলিম আহমদ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁর পীর-মুর্শিদ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাকেও। তিনি বলেন, ফুলতলী ছাহেব ক্বিবলার প্রতিষ্ঠিত দারুল ক্বিরাতে অধ্যয়ন করার সুবাদে তিলাওয়াতে দক্ষতা অর্জন সম্ভব হয়েছে, যা প্রতিযোগিতায় উচ্চ নম্বর পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।সম্মাননা অনুষ্ঠানে বিজয়ীর হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট ইমরান আহমদ, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক এবং সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক।জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় সকলের কাছে দোয়া কামনা করেছেন মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ। তিনি বলেন,“জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আরও কঠিন হবে। তবে সবার দোয়া ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ ভালো ফলাফল অর্জন সম্ভব হবে। ভবিষ্যতেও দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”দ্বীনি জ্ঞান, সুন্দর কণ্ঠে তিলাওয়াত এবং বিনয়ী ব্যক্তিত্বের মাধ্যমে ইতোমধ্যেই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ। তাঁর এই অর্জনে মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগের ধর্মপ্রাণ মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার
নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

You cannot copy content of this page