২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু সুনামগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত, উদ্বৃত্ত ৩ হাজার বিশ্বাসের জায়গাগুলো কতটা নিরাপদ শিশুদের জন্য কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি গুলিবিদ্ধ ৫ চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার’ চাটখিলে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান এক যুগ পর চট্টগ্রাম চেম্বার নির্বাচন সম্পন্ন, ভোটগ্রহণ শেষে চলছে গণনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম সাজেদুল ইসলাম সাগর ,নবাবগঞ্জ (দিনাজপুর) >>> দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, আম-লিচুর বাগান ও বহু বসতবাড়ি। পুরো উপজেলা কয়েক ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড় ও দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া অনেক টিনশেড ঘরের চাল উড়ে যাওয়ার ঘটনাও ঘটে।ঝড়ের পর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে নবাবগঞ্জ উপজেলা সদরসহ আশপাশের এলাকায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝড়ে অন্তত ১১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। ফলে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় এলাকাবাসীকে। পরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ শুরু করেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কালবৈশাখীর আঘাতে প্রায় ৩০ হেক্টর জমির ধান, ২০ হেক্টর ভুট্টা, ৩ হেক্টর সবজি ক্ষেত এবং ১৫ হেক্টর আম ও লিচুর বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে আম ও লিচু ঝরে পড়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বাগান মালিকরা।ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মৌসুমের শেষ সময়ে এসে এমন দুর্যোগে তারা চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। ঝড়ে ফসল নষ্ট হওয়ায় লোকসানের শঙ্কা দেখা দিয়েছে।এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কাজ চলছে। এখনো পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত ও সহায়তা কার্যক্রম পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page