আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি >>> রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে পানিতে ডুবে মোঃ আলিফ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত আলিফ ভবানীপুর গ্রামের মোঃ রাজা মন্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় শিশু আলিফ। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।গুরুতর অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। এ ঘটনায় পুরো ভবানীপুর এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


মন্তব্য