১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

পটুয়াখালীতে ডিবির অভিযান: ৬১৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সফল অভিযানে ৬১৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার রাতে পটুয়াখালী সদর থানার কালিকাপুর ও পশরীবুনিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেনবরগুনার আমতলী থানার আঠারোগাছিয়া এলাকার আবুল কালাম (৩২), পটুয়াখালী সদরের কালিকাপুর ইউনিয়নের পশরীবুনিয়া এলাকার মোঃ নাসির উদ্দিন জুয়েল (৩১) এবং একই এলাকার মোঃ মিজানুর রহমান (৪০)।পুলিশ জানায়, পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আছিবুর রহমান তুষারের নেতৃত্বে একটি বিশেষ টিম মাদক উদ্ধারে অভিযানে নামে। রাত ১২টা ২০ মিনিটের দিকে তারা গোপন সূত্রে সংবাদ পান যে, সদর থানার কালিকাপুর ইউনিয়নের মুচিরপুল সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে।তৎক্ষণাৎ ডিবি পুলিশের দলটি সেখানে অভিযান পরিচালনা করে। রাত পৌনে ১টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আবুল কালামকে আটক করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক আবুল কালামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক চক্রের মূল হোতা নাসির উদ্দিন জুয়েল ও মিজানুর রহমান। তাদের অবস্থান নিশ্চিত হয়ে রাত ১টা ৫৫ মিনিটের দিকে পশরীবুনিয়া এলাকায় নাসির উদ্দিন জুয়েলের বসতবাড়িতে অভিযান চালায় ডিবি। সেখান থেকে জুয়েল ও মিজানুরকে আটক করা হয়। তল্লাশিকালে জুয়েলের কাছে ২০৪ পিস এবং মিজানুরের কাছে ২০৬ পিস ইয়াবা পাওয়া যায়। তবে অভিযানের সময় রফিকুল ইসলাম মুরাদ নামে এক সহযোগী কৌশলে পালিয়ে যান।জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, অভিযানে মোট ৬১৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিসহ এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। পটুয়াখালী জেলা পুলিশ , মাদক নির্মূলে তাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা

You cannot copy content of this page