২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মেলবোর্নের মঞ্চে রবীন্দ্রনাথের ‘ডিটেকটিভ’: প্রবাসে বাংলা নাটকের জয়জয়কার সাইফ আলী খানের জন্মদিনে কারিনার রোমান্টিক বার্তা ও বিশেষ ফটো ডাম্প কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার হানা নৌযান চলাচলে স্থবিরতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার অস্বাভাবিক চাপের কারণে নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাপ্তাই লেকের বিভিন্ন এলাকা থেকে ভেসে আসা কচুরিপানা জেটিঘাটে এসে জমা হওয়ায় লঞ্চ ও ইঞ্জিনচালিত বোটগুলো সহজে ঘাটে ভিড়তে বা ঘাট থেকে বের হতে পারছে না। একবার পরিষ্কার করার পরও স্রোতের টানে নতুন করে কচুরিপানা এসে পুরো ঘাট এলাকা অবরুদ্ধ করে ফেলছে।সরেজমিনে কাপ্তাই জেটিঘাটে অবস্থিত অভ্যন্তরীণ নৌ লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ঘাটজুড়ে কচুরিপানার এক বিশাল স্তূপ জমে রয়েছে। এর ফলে ঘাট থেকে দূরপাল্লার নৌযানগুলোর যাতায়াত ব্যাহত হচ্ছে এবং ঘাটে অবস্থানরত চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।লঞ্চঘাটের পরিচালক শীতল কুমার দাশ এই পরিস্থিতির সত্যতা স্বীকার করে বলেন,কাপ্তাই জেটিঘাটে বর্তমানে নৌযান চলাচলের একমাত্র এবং প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে এই কচুরিপানা। এর তীব্র চাপের কারণে কোনো নৌযান সহজে ঘাটে ভিড়তে পারছে না, আবার ঘাট থেকে বের হতেও চালকদের চরম বেগ পেতে হচ্ছে।স্থানীয় বোট চালকদের সাথে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুম শুরু হলে এই সমস্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পায়। ইঞ্জিন বোট চালক শাহাদাত হোসেন জানান, জেটিঘাট বা এর আশেপাশে সাধারণত কচুরিপানার জন্ম হয় না। কাপ্তাই লেকের দূরবর্তী অঞ্চল—বিশেষ করে বিলাইছড়ি, জুরাছড়ি, বাঘাইছড়ি, বরকল এবং নানিয়ারচর উপজেলা থেকে কচুরিপানাগুলো স্রোতের টানে ভেসে এসে এই কাপ্তাই জেটিঘাটে জমা হয়।অনুসন্ধানে জানা গেছে, কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন জেনারেটরের মাধ্যমে যে পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে, সেই পানির তীব্র স্রোতের কারণেই লেকের দূর-দূরান্ত থেকে কচুরিপানাগুলো ভেসে এসে জেটিঘাটে আটকে যাচ্ছে।এই বিষয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিদ্যুৎ উৎপাদনের জন্য যখন জেনারেটর চালু করা হয়, তখন কর্ণফুলী নদীতে প্রচুর পরিমাণে পানি নির্গত হয়। এই প্রক্রিয়ার কারণে জেটিঘাটের দিকে সবসময় পানির একটি শক্তিশালী টান বা চাপ বজায় থাকে। ফলে উজানের সব কচুরিপানা স্রোতের সাথে ভেসে এসে এখানেই জমা হতে থাকে।তিনি আরও জানান, বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় নিয়মিত বিরতিতে এই কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেয়। তবে উজান থেকে পানির স্রোতের সাথে অনবরত কচুরিপানা আসতে থাকায় এটিকে সম্পূর্ণ দূর করা সম্ভব হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে এই প্রাকৃতিক ও প্রযুক্তিগত অবস্থাকে মেনে নেওয়া ছাড়া তাৎক্ষণিক কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।স্থানীয় বাসিন্দা ও নৌযান চালকদের দাবি, কাপ্তাই লেকের ওপর নির্ভরশীল যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল স্বাভাবিক রাখতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কচুরিপানা অপসারণে আরও আধুনিক ও স্থায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা

You cannot copy content of this page