১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি >>> চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলার রহস্য মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র (ধামা দা)।পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উত্তর পদুয়া কামারটিলা এলাকায় নিজ বাড়ির সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন প্রবাস ফেরত মো. আলমগীর (৪০)। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একইদিন দুপুর ১টা ১৭ মিনিটে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পিতা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের দিকনির্দেশনায় একটি বিশেষ টিম তদন্তে নামে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, “গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা খুব দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই। শুরু থেকেই ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় পরিবারের সদস্যদের ওপর নজরদারি বাড়ানো হয়।”তিনি আরও জানান, “১ মে ভোররাতে অভিযান চালিয়ে নিহতের ছেলে রবিউল হাসান রাকিব (১৮) এবং স্ত্রী রহিমা বেগম (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত ধামা দা উদ্ধার করা হয়েছে।”তদন্তে উঠে আসে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, প্রায় ১৮-১৯ বছর আগে আলমগীর রহিমা বেগমকে বিয়ে করেন। পরবর্তীতে দ্বিতীয় বিয়ে এবং বিদেশ যাওয়া নিয়ে তাদের সম্পর্কে অবনতি ঘটে। কয়েক মাস আগে দেশে ফিরে তিনি প্রথম স্ত্রী ও সন্তানদের আবার একসঙ্গে বসবাস শুরু করেন, তবে পারিবারিক বিরোধ চলতেই থাকে।ঘটনার রাতে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে আলমগীর তার স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং দা দিয়ে ভয় দেখান। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও ছেলে মিলে ঘরে থাকা গাছ কাটার ধামা দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।পরে ঘটনাটি ধামাচাপা দিতে তারা প্রতিবেশীদের কাছে মিথ্যা গল্প সাজিয়ে জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে এসে হামলা চালিয়ে পালিয়ে গেছে। তবে তদন্তে অসঙ্গতি ধরা পড়লে পুলিশ পরিবারের সদস্যদের ওপর সন্দেহ করে।ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মা ও ছেলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, যেকোনো অপরাধ দ্রুত উদ্ঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page