৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মৃত্যুর ৯৭ বছর পর বাঁশখালীর ডিপুটি শাহ্ বদিউল আলম মরনোত্তর সম্মাননা পেলেন চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা, আমানতকারীদের বিক্ষোভ মানবকল্যাণে নিবেদিত প্রাণ লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে পেটে ১৯ হাজার ইয়াবা সাতকানিয়ায় ৪ রোহিঙ্গা আটক। উখিয়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান, ৫০ হাজার ইয়াবা উদ্ধার। রাউজানের বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ। পটুয়াখালীতে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

রাউজানের বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু কুমিল্লা থেকে গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রাম জেলার রাউজান থানার আলোচিত কাউসার জামান বাবলু হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামি টিপুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব। গত রোববার (০৩ মে) রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত টিপু রাউজান থানার রহমতপাড়া এলাকার করিম ওরফে চুনা করিমের ছেলে।র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে রাউজান থানায় কাউসার জামান বাবলুকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-২১, ধারা-৩০২/৩৪ পেনাল কোড)। হত্যাকাণ্ডের পর থেকেই আসামি টিপু গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে যে, আসামি টিপু কুমিল্লার বুড়িচং এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ ও র‍্যাব-১১ যৌথভাবে গত ০৩ মে আনুমানিক সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারনামীয় পলাতক আসামি টিপুকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।উল্লেখ্য, গত মাসে রাউজানে কাউসার জামান বাবলুকে নৃশংসভাবে হত্যার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আসামিকে গ্রেফতারের পর স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page