৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় সরকারি প্রণোদনা পেলেন ১৯ শ কৃষক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
oplus_0

আব্দুল্লাহ আল মারুফ। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আউশ ধানের আবাদ বৃদ্ধিতে চট্টগ্রামের সাতকানিয়ায় ১৯০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কৃষি প্রণোদনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং শম্ভু নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -১৪ আসনের এমপি জসিম উদদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা,মনিরুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার ভূমি সামসুজ্জামান,কৃষি সম্প্রসারণ অফিসার বিত্তম কুমারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে তালিকাভুক্ত ১৯০০ জন কৃষকের প্রত্যেককে কৃষি প্রণোদনা হিসেবে নিচের উপকরণগুলো দেওয়া হয়েছে,উফশী আউশ ধান বীজ: ৫ কেজি।ডিএপি (DAP) সার: ১০ কেজি।
এমওপি (MOP) সার: ১০ কেজি।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আউশ ধান একটি অত্যন্ত কার্যকরী ও স্বল্প মেয়াদী ফসল। আমরা চাই সাতকানিয়ার কোনো জমি যেন অনাবাদি না থাকে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন নিশ্চিত করতে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন:সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করায় আজ আমরা খাদ্য উৎপাদনে,স্বনির্ভরতার পথে ।সাতকানিয়ার কৃষকরা অত্যন্ত পরিশ্রমী। তাদের এই শ্রমকে ফলপ্রসূ করতে আমরনিশ্চিত করে প্রকৃত চাষিদের হাতেই এই প্রণোদনা পৌঁছে দিচ্ছি। মোবাইল ব্যাংকিং ডাটাবেজ যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যেন কোনো প্রকৃত কৃষক বাদ না পড়ে। কৃষকরা যদি আধুনিক প্রযুক্তি ও উচ্চফলনশীল বীজের সঠিক ব্যবহার করেন, তবে অচিরেই সাতকানিয়া দেশের খাদ্য ভাণ্ডারে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্রণোদনা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রান্তিক কৃষকরা। ঢেমশা ইউনিয়নের কৃষক আব্দুল গফুর বলেন, এহন যে হারে সার আর বীজের দাম বাড়ছে, আমাগো মতো গরিব কৃষকের লাই আউশ চাষ করা খুব কষ্ট অই যাইত। সরকারের পক্ষ তুন বিনে পয়সায় উন্নত মানের বীজ আর সার পাই মেলা উপকার অইয়ে।

আরেক নারী কৃষাণী মরিয়ম বেগম জানান, সময়মতো সার ও বীজ হাতে পাওয়ায় এবার তিনি নিজের জমিতে ধানের ভালো ফলন ও লাভের আশা করছেন।

সংশ্লিষ্টদের মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত বীজের মাধ্যমে সাতকানিয়ায় আউশের বাম্পার ফলন সম্ভব হলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page