১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

বাঁশখালীতে স্বাধীনতার ৫ দশকেও উন্নয়নের ছোঁয়া নেই: জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোয় পারাপার শত শত শিক্ষার্থীর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিছুর রহমান ​নিজস্ব প্রতিবেদক >>> বাঁশখালী: স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী (আদর্শগ্রাম) এলাকায় উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। প্রতিদিন জীবনের চরম ঝুঁকি নিয়ে একটি জরাজীর্ণ কাঠের সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে অত্র এলাকার শত শত ছাত্র-ছাত্রী ও হাজারো মানুষকে।২৮ এপ্রিল ২০২৬ ইং তারিখে ​সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ জলদী এলাকার এই নড়বড়ে সাঁকোটিই ১০ মহল্লার জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়েই স্কুলে যায় কোমলমতি শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থী নয়, কৃষক-কৃষাণী, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন পেশাজীবী মানুষ প্রতিদিন এই মরণফাঁদ হয়ে ওঠা সাঁকোটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে অসুস্থ রোগী ও বৃদ্ধদের নিয়ে পারাপার হতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।​এই জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আদর্শগ্রাম প্রবাসী সমাজ উন্নয়ন একতাসংঘের প্রবাসী সদস্যবৃন্দ। সংগঠনের পক্ষে মোঃ ইউনুস, মোঃ আবু বক্কর, নুর মোহাম্মদ, আবুল বশর, মোক্তার হোসেন, আবু বক্কর (২), নূর মোহাম্মদ (২), মোঃ হেলাল, আব্দুল মজিদ, মোঃ সরোয়ার, মোঃ কাউছার, মোঃ ফুরখান, মোঃ ছগীর, মোঃ ইসমাইল, মোঃ রিদুয়ান, মোঃ জাহেদ, মৌ মুবিনুল হক, মোঃ ইলিয়াস, জব্বর আহমদ ও আবু তাহের জানান, দীর্ঘ সময় ধরে একটি স্থায়ী ব্রিজের জন্য দাবি জানানো হলেও এখনো কোনো সমাধান হয়নি।প্রবাসীরা আক্ষেপ করে বলেন, “দেশের অনেক জায়গায় বড় বড় উন্নয়ন হলেও আমাদের এই অবহেলিত এলাকায় যাতায়াতের জন্য ন্যূনতম একটি টেকসই সেতু তৈরি হয়নি। আমাদের সন্তানেরা প্রতিদিন ভয় নিয়ে স্কুলে যায়, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।একে অন্যের হাত ধরি, দারিদ্রমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে আদর্শগ্রাম সমাজ উন্নয়ন একতাসংঘ আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল ও প্রবাসীদের প্রাণের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা ও জনদুর্ভোগ লাঘবে বাঁশখালী পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অতি দ্রুত এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page