১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সখিপুরে দুই দিনে ক্ষ্যাপা কুকুরের কামড় খেয়ে ৫৫ জন হাসপাতালে এরমধ্যে শিশু ১০ জন নারী ১২ জন। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।। টাঙ্গাইলের সখিপুরে কুকুরের কামড়ে ১০ শিশু ও ১২ জন নারীসহ ৫৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর একজনকে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। গত রোববার দুপুর ২টা থেকে ও গতকাল সোমবার ২টা পর্যন্ত সখিপুর পৌরসভাসহ উপজেলার কমপক্ষে ১৫-২০ গ্রামে একটি জলাতঙ্ক আক্রান্ত কুকুর এ ঘটনা ঘটিয়েছে। সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে।কুকুরের কামড়ে আহত গ্রামগুলো হচ্ছে সখিপুর পৌর শহরের সানবান্দা, বিজ্ঞানাগার, বাগানচালা, ময়থাচালা, ৩ নম্বর ওয়ার্ডের কানার মোড় এলাকা। উপজেলার গ্রামগুলো হচ্ছে দেবলচালা, আন্ধি, কালিয়া, ঘোনারচালা, কচুয়া, আড়াইপাড়া দামিয়া, হামিদপুর, বাঘের বাড়ী, জোয়াইরপাড়া, মহানন্দপুর, কাহারতা।স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গতকাল বেলা দুইটার দিকে কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রামের আব্দুর রশিদসহ কয়েকজন নারী ও শিশুকে কামড় দিয়ে সখিপুর পৌর শহরের দিকে ঢুকে। এরপর আন্ধি থেকে পৌর শহরের কানার মোড় পর্যন্ত কমপক্ষে ২০ জনকে কামড় দেয়। গত রোববার রাত ১০টার দিকে কুকুরটি দৌড়ে কাহারতা গ্রাম হয়ে কচুয়া চলে যায়। এরপর গতকাল সোমবার সকালের দিকে কুকুরটি কালিয়া, ঘোনারচালা ও সর্বশেষ দামিয়া গ্রামের বেশ কয়েকজন নারী ও শিশুকে কামড়ায়। আহতদের মধ্যে অন্তত ১০ জন শিশু ও ১২ জন নারী রয়েছে। দুদিনে আহতদের মধ্যে ৫৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের রেজিস্ট্রার ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে। এছাড়াও অন্তত ১০-১৫ জন বেসরকারি ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় নানা সূত্রে জানা গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলেন নোমান (৯), আরবি (৪),শাজাহান (৫৫), ফাহাদ (১৮), জান্নাত (৯), রাশেদা বেগম (৫০), জয়নাল (৬০), শামসুল আলম (৪৮), নদী আক্তার (২৪), আব্দুর রশিদ (৬০), সোয়ামনি (৯), সাজিদ (৯), ফজলু মিয়া (৩৫), হিমেল (২১), শামীম (১৫), জালাল মিয়া (৪০), উহান (৫), রুবেল মিয়া (৩২), দীপ্ত খান (১৫), সোহাগ (১৫), রায়হান (৪৫), শফিকুল (৪০), মামুন (১৮), হোসেন আলী (২৮), চান মিয়া (২৬), জাহাঙ্গীর আলম (৫০), বিমলা (৪৫), খাদিজা বানু (৬০), আলেয়া বেগম (৫০), ফাতেমা (৪৫), তালেব আলী (৭০), মারুফ (২৫), ছোয়ামনি (৩), হাসান আলী (৪৫), হাজেরা খাতুন (৪০), সিফাত (১১), জুলহাস উদ্দিন (৭০), শাহেদা বেগম (৬০), মোতালেব মিয়া (৩৫), খন্দকার হাবিবুর (৫০), লাকি আক্তার (৩৫), মেহেরান বেগম (৬০), ইয়ামিন (২), অর্পণ সরকার (৯), জান্নাতী (৮), নুরুল ইসলাম (৪৫), সোকছেদ আলী (৬০)। এদের মধ্যে গুরুতর আহত আবদুর রশিদকে ঢাকার মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা হাফিজুর রহমান।গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় কথা হয় কালিয়া ঘোনারচালা গ্রামের খন্দকার হাবিবুরের সঙ্গে। তিনি বলেন, ‘ সকালে আমি আমার নাতনিকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। বাড়িতে ফেরার পথে কোনো কিছু বুঝে ওঠার আগেই কুকুর এসে আমার নাতনিকে কামড় দেয়। ফেরাতে গেলে আমাকেও কামড় দেয়। চিৎকারে লোকজন লোকজন ছুটে এলে কুকুর তাদেরও কামড়ায়।একই গ্রামের মেহেরান বেগম নামের আরেক আহত বয়স্ক নারী বলেন, ইয়ামিন নামের দুই বছরের নাতনিকে কোলে নিয়েছিলাম। এ সময় কুকুরটি লাফ দিয়ে নাতনিকে কামড় দেয়। তাকে বাঁচাতে গিয়ে আমাকেও কামড় দেয়।দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের কর্মীরা আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। খারযুক্ত সাবানপানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে দেওয়া হচ্ছে। পরে দেওয়া হচ্ছিল ভ্যাকসিন।জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আহমেদ বলেন, প্রত্যেককে একাধিক স্থানে কুকুর কামড়িয়েছে। কামড়ের ক্ষতগুলো বেশ গভীর। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে বয়স্ক নারী পুরুষ ও শিশু রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, এটা খুবই দুঃখজনক। গ্রামবাসী উদ্যোগ নিয়ে ক্ষ্যাপা কুকুরটিকে মেরে ফেলা উচিত ছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page