১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

সাতকানিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান জরিমানা ও চুল্লী অকার্যকর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
oplus_0

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ রবিবার (২৬ এপ্রিল) উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সামছুজ্জামান।অভিযান চলাকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে দণ্ড প্রদান করা হয়:মেসার্স মা ব্রিকস (M.B.F): মালিক নিবারণ দেবনাথকে আইন অমান্য করায় ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।মেসার্স খাজা থ্রী (K.B-3): মালিক মো. শাহ আলমের এই ভাটায় অভিযান চালিয়ে ০১টি বয়লার মেশিন জব্দ করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে চুল্লীটি সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল। আইনশৃঙ্খলা রক্ষায় সাতকানিয়া ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যগণ, আনসার সদস্যবৃন্দ এবং লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া কারিগরি ও সার্বিক সহযোগিতায় ছিল সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান জানান, পরিবেশ রক্ষায় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা বন্ধে প্রশাসনের এই অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরণের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page