১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত চতুর্থ নয়, অবস্থান ষষ্ঠ: সংসদে স্বীকারোক্তি প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? কাজে বিশ্বাসী, আশ্বাসে নয়: শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে চুয়েট ভিসি অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্টে বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলার চেষ্টা করছে ইসরাইল: এরদোগান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান
     
             

পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার ৫ ইউনিটের ৪টিই বন্ধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। রাঙামাটি কাপ্তাই হ্রদে পানির স্তর অস্বাভাবিকভাবে নেমে যাওয়ায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন চরম সংকটে পড়েছে। পানির অভাবে কেন্দ্রের মোট পাঁচটি ইউনিটের মধ্যে চারটিই বন্ধ করে দিতে হয়েছে। বর্তমানে মাত্র একটি ইউনিট থেকে নামমাত্র বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা কেন্দ্রের মোট সক্ষমতার তুলনায় নগণ্য।

২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে বর্তমানে কেবল ১টি ইউনিট চালু রাখা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, চালু থাকা ওই ইউনিটটি থেকে বর্তমানে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। অথচ গত সপ্তাহ পর্যন্ত দুটি ইউনিট চালু রাখা সম্ভব হয়েছিল। হ্রদের পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ায় গত মঙ্গলবার আরও একটি ইউনিট বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

কেন্দ্রের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের পানি পরিমাপের নির্ধারিত স্কেল বা ‘রুলকার্ভ’ অনুযায়ী বর্তমানে হ্রদে পানির স্তর থাকার কথা ছিল ৮৩.৮০ ফুট (মিন সি লেভেল-এমএসএল)। কিন্তু গত বুধবার সকালে পানির স্তর রেকর্ড করা হয়েছে মাত্র ৭৭.৪৭ ফুট। অর্থাৎ হ্রদে বর্তমানে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬ ফুটেরও বেশি পানি কম রয়েছে।

কাপ্তাই ও রাঙামাটি এলাকার সাধারণ গ্রাহকরা বিদ্যুৎ বিভ্রাট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম বলেন,এমনিতেই গরম বাড়ছে, তার ওপর বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় আমরা ঘনঘন লোডশেডিংয়ের কবলে পড়ার ভয়ে আছি। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ওপর এই অঞ্চলের মানুষের অনেক আশা। উৎপাদন এভাবে কমতে থাকলে আমাদের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়বে। আমরা চাই সরকার বিকল্প কোনো উপায়ে হলেও এই বিদ্যুৎ সংকট মোকাবিলার প্রস্তুতি রাখুক।

হ্রদের পানি কমে যাওয়ায় কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, বিপাকে পড়েছেন হ্রদনির্ভর কয়েক হাজার জেলে। কাপ্তাই হ্রদের মৎস্যজীবী অনিল দাস তার দুর্ভোগ তুলে ধরে বলেন,হ্রদে পানি কমে যাওয়ায় মাছ গভীর পানিতে চলে গেছে, অনেক জায়গায় চর জেগে ওঠায় জাল ফেলতে পারছি না। আবার পানি কমে যাওয়ায় ইঞ্জিনচালিত নৌকা চালানোও কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ কেন্দ্রে পানি নেই মানে আমাদের পেটেও ভাত নেই। হ্রদ শুকিয়ে যাওয়ায় আমাদের রুটি-রুজিতে টান পড়েছে। আমরা এখন আকাশের দিকে তাকিয়ে আছি, বৃষ্টি না নামলে আমাদের না খেয়ে থাকার দশা হবে।

বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন,চলতি শুষ্ক মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুতগতিতে কমে যাচ্ছে। পানির লেভেল রুলকার্ভের নিচে নেমে যাওয়ায় আমরা বড় ধরনের সংকটে পড়েছি। এভাবে পানি কমতে থাকলে এবং দ্রুত বৃষ্টি না হলে অবশিষ্ট একটি ইউনিটের উৎপাদনও যেকোনো সময় বন্ধ করে দিতে হতে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে প্রাকৃতিক বৃষ্টিপাত ছাড়া এই সংকট উত্তরণের আর কোনো বিকল্প পথ আমাদের হাতে নেই।

শুষ্ক মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতি বিদ্যুৎ সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে হ্রদের পানির ওপর নির্ভরশীল স্থানীয় মৎস্য চাষি এবং নৌ-চলাচলেও এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে বড় ধরনের বৃষ্টির কোনো পূর্বাভাস না পাওয়া পর্যন্ত এই সংকট অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত।
কোটি টাকার সড়কে জলাবদ্ধতা, নিম্নমানের কাজের অভিযোগ—বিল নিয়ে ঠিকাদার-পৌর নির্বাহীর দ্বন্দ্ব
রাজশাহী ব্যাটালিয়ন (১ সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

You cannot copy content of this page