৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীর গলাচিপায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি ও ভোজ্য তেল বিক্রি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বাদুরা বাজারে র‌্যাব-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাদুরা বাজারে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রি করছেন, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর চরম লঙ্ঘন।ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪০ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ৪৫,০০০ (পঁয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়। র‍্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, বাজারে অস্থিতিশীলতা তৈরি করা, অবৈধ মজুতদারি বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে, সচেতন নাগরিক হিসেবে কোথাও অবৈধ মজুতদার বা অধিক মুনাফালোভী ব্যবসায়ীর সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে র‌্যাবকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page