১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

তুরস্ক পুরো ইসরায়েল দখলে নেওয়ার খবরে চাঞ্চল্য!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিএসপি আন্তর্জাতিক ডেস্ক >>> তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন—এমন একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশের পর তা নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ।সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মিডল ইস্ট আই জানিয়েছে, রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে এরদোয়ানের প্রায় দুই বছর আগের একটি বক্তব্যকে ভুল প্রেক্ষাপটে উপস্থাপন করে নতুন করে প্রকাশ করা হয়েছিল।টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এরদোয়ান ইসরায়েলকে ‘রক্ত ও ঘৃণায় অন্ধ’ বলে অভিযুক্ত করেছেন এবং সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তবে পরে জানা যায়, উদ্ধৃতিগুলো ২০২৪ সালের জুলাই মাসে তুরস্কের রিজে শহরে ক্ষমতাসীন একে পার্টির এক স্থানীয় সভায় দেওয়া পুরোনো বক্তব্যের অংশ।ওই প্রতিবেদনে এরদোয়ানের বরাতে বলা হয়েছিল, “আমরা যেভাবে লিবিয়া ও কারাবাখে প্রবেশ করেছি, ইসরায়েলের ক্ষেত্রেও তেমনটা করার পথে কোনো বাধা নেই।” সংবাদটি প্রকাশের পরপরই ইসরায়েলি সংবাদমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে।তবে সোমবার তুরস্ক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবিকে “সম্পূর্ণ ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করা হয়। তুর্কি সরকারের যোগাযোগ অধিদপ্তর জানায়, এ ধরনের মিথ্যা বর্ণনা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। তুরস্ক সবসময় রক্তপাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দীর্ঘস্থায়ী শান্তির পক্ষে কাজ করে আসছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।ভুল ধরা পড়ার পর সোমবার সকালে টেলিগ্রাফ তাদের অনলাইন সংস্করণ থেকে প্রতিবেদনটি সরিয়ে নেয়। পত্রিকাটির একজন ঊর্ধ্বতন সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বীকার করেন, প্রতিবেদনে ব্যবহৃত উদ্ধৃতিগুলো হয় অনেক পুরোনো অথবা পুরোপুরি বানোয়াট ছিল। এ কারণেই সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।এরদোয়ানের ওই ২০২৪ সালের বক্তব্যে মূলত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার সমালোচনা করে তুরস্ককে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানানো হয়েছিল। সেখানে তিনি লিবিয়া ও কারাবাখের উদাহরণ টেনে সামরিক সক্ষমতার প্রসঙ্গ তুলেছিলেন, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।এদিকে গত এক সপ্তাহ ধরে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরদোয়ানের বিরুদ্ধে কুর্দি নাগরিকদের ওপর দমন-পীড়ন এবং ইরানকে সহযোগিতার অভিযোগ তুলেছেন। এর জবাবে তুরস্কের কর্মকর্তারা নেতানিয়াহুকে “এই যুগের হিটলার” আখ্যা দিয়ে গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই টেলিগ্রাফের ভুল সংবাদ প্রকাশ দুই দেশের সম্পর্কের টানাপোড়েনকে আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকদের মত।

সূত্র: মিডল ইস্ট আই

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page